Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ছুটির দিনে বাইরে না গিয়েও বাড়িতেই খেতে পারেন (Hilsa Pulao) অন্যরকম কিছু। তার মধ্যে অন্যতম হলো ইলিশের পোলাও। খেতে যেমন সুস্বাদু, তৈরি করতেও সহজ।
ইলিশ পোলাও বানাতে যা লাগবে: (Hilsa Pulao)
- ইলিশ মাছ: ২টি, ১২ কেজি ওজনের (Hilsa Pulao)
- গোবিন্দভোগ চাল: ৩ কেজি
- চেরা কাঁচালঙ্কা: ১০টি
- ছোটো এলাচ: ২টি, বড়ো এলাচ: ২টি
- লবঙ্গ: ৪টি, দারচিনি: ৪টি
- গোলমরিচ গুঁড়ো, টকদই ১ কাপ, নুন/চিনি স্বাদমতো
- সরষেবাটা ২ চামচ, পেঁয়াজকুচি ১ চামচ
- সরষের তেল ৩ চামচ, ঘি ১ চামচ
প্রস্তুত প্রণালী (Hilsa Pulao)
প্রথমে মাছগুলি ধুয়ে রেখে বড় পিসে (Hilsa Pulao) কেটে নিন। ল্যাজা ও মুড়ো জল দিয়ে মাছের স্টক তৈরি করুন। স্টক বানানোর সময় জলে গোলমরিচ, গরম মশলা, রসুন ও পেঁয়াজ দিয়ে দিন। কম আঁচে সেদ্ধ করুন এবং পরে ছেঁকে আলাদা করে রাখুন।
একটি পাত্রে টকদই ফেটিয়ে তাতে সরষেবাটা মেশান। মাছের পিসগুলি ভালোভাবে এতে মাখিয়ে নিন। এরপর কড়াইতে সরষের তেল গরম করে মাছগুলি অল্প নাড়াচাড়া করে দিন, যতক্ষণ না সুগন্ধ বের হয়।

অন্য একটি ডেকচিতে ঘি গরম করে পেঁয়াজকুচি ভেজে বেরেস্তা বানিয়ে রাখুন (চাইলে বাদ দিতে পারেন)। এবার আদাবাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে মশলা সাঁতলান। ধোয়া ও শুকনো চাল দিয়ে কষুন, যতক্ষণ না মশলা ও চাল মিশে যায়। তারপর স্টক ঢেলে ৪ সেমি জল রেখে ঢেকে রান্না করুন।
আরও পড়ুন: CV Ananda Bose: বাংলা শিখতে চান রাজ্যপাল, কিন্তু ভোটার হতে চান না
চাল প্রায় সেদ্ধ হলে আঁচ বন্ধ করুন। এবার মাছগুলি চালের ওপর সাজিয়ে আবার ঢাকা দিয়ে ৭–১০ মিনিট দমে রাখুন। পরে সাবধানে মাছ বের করে পরিবেশন পাত্রে ভাতের সঙ্গে সাজান। ইচ্ছা করলে আরও বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করতে পারেন।

বাড়িতে তৈরি ইলিশ পোলাও খেতে যেমন মজা, তেমনই এটি ছুটির দিনে বিশেষ আনন্দ দেয়। ছোট থেকেই পরিবারের সবাই মিলে বসে খেতে পারলে স্বাদ আরও বাড়ে।


