Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সল্টলেকে আন্তর্জাতিক মানের ঝাঁ চকচকে হকি স্টেডিয়াম নতুন স্টেডিয়ামে শনিবার থেকে শুরু ১২৬ তম বেটন কাপ (Hockey)।
রাজ্যে আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম (Hockey)
রাজ্যের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও এক পালক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য ক্রীড়া দফতর কুড়ি কোটি টাকা খরচ করে তৈরি করল আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম। আগামী শনিবার ঐতিহ্যশালী ১২৬তম বেটনকাপ টুর্নামেন্ট দিয়েই পথ চলা শুরু করছে ২২ হাজার আসন বিশিষ্ট ঝাঁ চকচকে বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়াম। আগামী দিনে হকি বিশ্বকাপ থেকে শুরু করে একাধিক আন্তর্জাতিক ম্যাচও নবনির্বিত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে আশাবাদী সকলে (Hockey)।
রাজ্যে হকির দুরাবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব হয়েছে ক্রীড়া মহল। অবশেষে রাজ্যে ফিরতে চলেছে হকির হাল।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য ক্রীড়ামন্ত্রক রাজ্যবাসীকে উপহার দিল ঝাঁ চকচকে আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম। সল্টলেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিতর প্রায় ২০ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়াম। বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে ২২ হাজার দর্শকাসন বিশিষ্ট ভারতের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক মানের এই হকি স্টেডিয়ামের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় (Hockey)।
অত্যাধুনিক এই হকি স্টেডিয়ামে রয়েছে আন্তর্জাতিক মানের সিন্থেটিক টার্ফ, ফ্লাড লাইট, দুটি অত্যাধুনিক সুসজ্জিত ২টি ড্রেসিংরুম, প্রেস কর্নার, ভিডিও অ্যানালেসিসস্ট ও ব্রডকাস্টিং রুম, ভেন্যু পরিচালনা কেন্দ্র, ডোপ টেস্টিং রুম, ভিআইপি লাউঞ্জ। বিশাল কার পার্কিং সহ রয়েছে অন্যান্য সমস্ত সুযোগ-সুবিধা। দেশের মধ্যে এই প্রথম নবনির্মিত এই হকি স্টেডিয়ামের তিন দিকে রয়েছে বিদেশি ধাঁচের আর্দান গ্যালারি। শুক্রবার নবনির্মিত এই স্টেডিয়াম ঘুরে দেখলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ ক্রীড়া দফতরের আধিকারিকরা। গ্রেড টু মানের স্টেডিয়াম হওয়ায় আগামী দিনে কলকাতার এই নবনির্মিত স্টেডিয়ামে হকি বিশ্বকাপ সহ আন্তর্জাতিক ম্যাচ ও জেলা স্কুল টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনাল অনুষ্ঠিত হবে বলেই আশাবাদী ক্রীড়ামন্ত্রী। নবনির্মিত এই স্টেডিয়ামের হাত ধরেই বাংলার হকির নবজাগরণ হবে বলেই মনে করছেন ক্রীড়ামন্ত্রী।

নবনির্বিত এই হকি স্টেডিয়াম ঘুরে দেখার সময় বাংলার বঞ্চনা নিয়েও মুখ খুললেন অরূপ বিশ্বাস। ক্রিকেটের প্রায় সমস্ত আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আহমেদাবাদে। অথচ রাজ্যে সমস্ত রকম পরিকাঠামো থাকা সত্ত্বেও বাংলাকে বারবার বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ ক্রীড়ামন্ত্রীর। তবে এই বঞ্চনাকে হাতিয়ার হিসেবেই দেখছেন তিনি। বাংলাকে যত বঞ্চনা করা হবে, বাংলা আরও বেশি চ্যাম্পিয়ন খেলোয়ার দেশকে উপহার দেবে বলেই জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী।
আরও পড়ুন: Second Hooghly Bridge: বিদ্যাসাগর সেতু মেরামতির জন্য রবিবার বন্ধ থাকবে যান চলাচল
শনিবার তথা ৮ই নভেম্বর সব থেকে প্রাচীন এবং ঐতিহ্যশালী হকি টুর্নামেন্ট বেটন কাপের ১২৬ তম সংস্করণ দিয়েই পথ চলা শুরু করছে নবনির্মিত এই হকি স্টেডিয়াম। শুক্রবার বেটন কাপ ট্রফির উন্মোচন করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং হকি বেঙ্গলের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়াদফতর ও হকি বেঙ্গলের আধিকারিকরাও। এবারের বেটন কাপে অংশ নিচ্ছে ২১টি দল। তারমধ্যে রাজ্য থেকে রয়েছে ছ’টি দল। মোহনবাগান ও ইস্টবেঙ্গল এবারের টুর্নামেন্টে অংশ না নিলেও অন্যান্য দলগুলিতে জাতীয় দলের তারকা খেলোয়াড়দের খেলতে দেখা যাবে।
সল্টলেকে নবনির্মিত হকি স্টেডিয়ামের পাশাপাশি হাওড়ার ডুমুরজেলাতে অনুষ্ঠিত হবে এবারের বেটন কাপের ম্যাচগুলি। ১৬ই নভেম্বর ফাইনাল। চ্যাম্পিয়ন দল ট্রফি সহ পাবে ১০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার। রানার্স দলের জন্য রয়েছে পাঁচ লক্ষ টাকার নগদ পুরস্কার। তাই এবারের বেটন কাপ অন্যান্য বারের তুলনায় আরও বেশি চমকপ্রদ হতে চলেছে বলেই জানালেন হকি বেঙ্গলের সভাপতি সুজিত বসু। তাছাড়া বেটন কাপ এবার দেখা যাবে বিনামূল্যে (Hockey)।


