Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পরিচালক নীরজ ঘায়ওয়ানের নতুন ছবি ‘হোমবাউন্ড’ (Homebound) ২৬শে সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই ছবির ট্রেলার দর্শকদের মন জয় করে নিয়েছে। দুই বন্ধুর বন্ধুত্ব, সম্পর্কের টানাপোড়েন এবং সমাজের বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে যাওয়া চ্যালেঞ্জ গুলোকে ঘিরে আবর্তিত হয়েছে এই ছবির কাহিনি। এই ছবিতে অভিনয় করেছেন ঈশান খট্টর (Ishaan Khatter), বিশাল জেঠওয়া (Vishal Jehtwa) ও জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) মতো প্রতিভাবান শিল্পীরা।
প্রশংসা পাওয়া (Homebound)
‘হোমবাউন্ড’ (Homebound) ইতিমধ্যেই বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে ছবির প্রিমিয়ার দেখানো হয়েছিল এবং সেখান থেকেই এটি প্রশংসা কুড়ায়। এরপর টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এটি প্রদর্শিত হয় ।
এই ছবির মূল বিষয় মানব সম্পর্ক এবং সামাজিক স্তরবিন্যাসের মধ্যে লুকিয়ে থাকা জটিলতা ও সংঘাত। এসব বিষয়ে সংবেদনশীলতা ও গভীর দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেছেন পরিচালক, যা দর্শক ও সমালোচকদের মন ছুঁয়ে গেছে।
নির্বাচিত হওয়া (Homebound)
ভারতের ফিল্ম ফেডারেশন সম্প্রতি একটি বৈঠকে (Homebound) বসে, যেখানে ভারতের বিভিন্ন ভাষার ২৪টি ছবির মধ্যে থেকে নির্বাচন করা হয় ‘হোমবাউন্ড’-কে। এই ছবিকে এবার ভারতের তরফ থেকে ২০২৬ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস এর সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন করা হয়েছে।
মানুষের হৃদয় জয়
এই নির্বাচন প্রক্রিয়ায় বিচারক ছিলেন মোট ১৪ জন। সম্মান পাওয়ায় খুশি ছবির গোটা টিম। প্রখ্যাত পরিচালক ও প্রযোজক করণ জোহর (Karan Johar) বলেন, “ভারতের অস্কার মনোনয়ন হিসেবে হোমবাউন্ড নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। নীরজের এই সৃষ্টি বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেবে।”
দেশের গল্প বিশ্ব দরবারে
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরিচালক নীরজ ঘায়ওয়ান বলেন, “হোমবাউন্ডকে ভারতের অস্কার এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে ,এটা আমার কাছে এক বিশাল সম্মান। দেশের গল্পকে বিশ্বের দরবারে তুলে ধরা এবং আন্তর্জাতিক মানচিত্রে আমাদের স্থান পাওয়া এক অসাধারণ অভিজ্ঞতা ও গর্বের ব্যাপার। আমি এর জন্য অত্যন্ত কৃতজ্ঞ।”
আরও পড়ুন: Koushani Mukherjee: পুজোয় কৌশানির ‘সিঙ্গেল লাইফ’, উৎসবের মরশুমে অভিনেত্রীর অন্য প্ল্যান!
সব মিলিয়ে, ‘হোমবাউন্ড’ (Homebound) শুধু একটি ছবি নয়, এটি একটি অনুভব, একটি বার্তা, যা মানুষের মনের গভীরে পৌঁছাতে প্রস্তুত। অস্কারের মঞ্চে ভারতকে গর্বিত করার মতো যথেষ্ট শক্তি রয়েছে এই ছবিতে। এখন দেখার বিষয়, এই অসাধারণ নির্মাণ আন্তর্জাতিক স্তরে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে ।


