Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ভোররাতে ঘটে গেল এক বীভৎস বিমান দুর্ঘটনা (Hong Kong Airport)। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি পণ্যবাহী বিমান অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গিয়ে সোজা সমুদ্রে পড়ে যায়। ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

গাড়িতে ধাক্কা, নিহত দু’জন (Hong Kong Airport)
দুর্ঘটনার আগে বিমানটি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি গ্রাউন্ড ভেহিকেল বা রক্ষণাবেক্ষণ গাড়িতে ধাক্কা মারে। সেই গাড়ির ভিতরে থাকা দু’জন ঘটনাস্থলেই প্রাণ হারান বলে জানায় South China Morning Post।
সমুদ্রের জলে আধাডোবা বিমান (Hong Kong Airport)
দুর্ঘটনার পর তোলা ছবিতে দেখা গিয়েছে, এয়ারএসিটি লিভারিযুক্ত বোয়িং ৭৪৭ কার্গো বিমানটি বিমানবন্দরের পাঁচিল ভেদ করে সমুদ্রের জলে আংশিকভাবে ডুবে রয়েছে। বিমানটির নাক ও লেজের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধারকাজে ব্যবহারের জন্য একটি এস্কেপ স্লাইড স্থাপন করা হয়েছে।

চার ক্রু সদস্য উদ্ধার (Hong Kong Airport)
বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানে থাকা চারজন ক্রু সদস্যকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।
খারাপ আবহাওয়া (Hong Kong Airport)
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় আবহাওয়া ছিল অতি প্রতিকূল। প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে অবতরণের সময় পাইলট বিমানটির নিয়ন্ত্রণ হারান। ফলে বিমানটি রানওয়ে থেকে পিছলে গিয়ে গাড়িতে ধাক্কা মেরে সমুদ্রে পড়ে যায়।
পুরনো বিমান, কোনও পণ্য ছিল না (Hong Kong Airport)
এমিরেটস জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ইকে ৯৭৮৮ বিমানটিতে কোনও পণ্য ছিল না। এটি ছিল বোয়িং ৭৪৭ মডেলের একটি পুরনো বিমান প্রায় ৩২ বছর আগে তৈরি। আগে যাত্রীবাহী বিমান হিসেবে ব্যবহৃত হলেও সম্প্রতি এটি পণ্য পরিবহণের কাজে রূপান্তর করা হয়েছিল।
তদন্ত শুরু করেছে বিমান চলাচল দপ্তর (Hong Kong Airport)
হংকংয়ের বেসামরিক বিমান চলাচল বিভাগ জানিয়েছে, তারা বিমান দুর্ঘটনা তদন্ত কর্তৃপক্ষকে ঘটনাটি জানিয়েছে। দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং এমিরেটস, বোয়িং ও স্থানীয় কর্তৃপক্ষ একত্রে কারণ অনুসন্ধানে সহায়তা করছে।
আরও পড়ুন: Barasat Kali Puja: কেন প্রতি বছর লাখো মানুষ ছুটে যান বারাসাতের কালীপূজায়?
উত্তর রানওয়ে বন্ধ, বাকিগুলি সচল
বিশ্বের অন্যতম ব্যস্ত কার্গো বিমানবন্দর হংকং ইন্টারন্যাশনালের উত্তর রানওয়েটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে দক্ষিণ ও কেন্দ্রীয় রানওয়ে স্বাভাবিকভাবে চালু রয়েছে



