Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মকর সংক্রান্তির আগমুহূর্তে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে (Horoscope Today) একটি বিশেষ গ্রহগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ১৪ জানুয়ারি বুধবার পালিত হবে মকর সংক্রান্তি। তার ঠিক আগের দিন, অর্থাৎ ১৩ জানুয়ারি ভোররাতে শুক্র গ্রহ মকর রাশিতে প্রবেশ করেছে। খুব শিগগিরই সূর্যও মকর রাশিতে গমন করবে এবং বুধ আগে থেকেই সেখানে অবস্থান করছে। এর ফলে মকর রাশিতে সূর্য, বুধ ও শুক্র-এই তিন গ্রহ একত্রে অবস্থান করে এক শক্তিশালী ত্রিগ্রহী যোগ তৈরি করছে। জ্যোতিষ গণনা অনুযায়ী, এই যোগ বিভিন্ন রাশির জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলতে চলেছে। দেখে নেওয়া যাক, কোন রাশির জাতকদের জন্য এই সময়টি কেমন হতে পারে।
মেষ রাশি (Horoscope Today)
এই সময় মেষ রাশির জাতকদের (Horoscope Today) কেরিয়ারে অগ্রগতির সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন এবং সেই সঙ্গে পদোন্নতির সুযোগও আসতে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা মিলবে। আর্থিক দিক থেকেও অবস্থার উন্নতি হবে।
বৃষ রাশি (Horoscope Today)
বৃষ রাশির জাতকদের প্রেম ও সম্পর্কের (Horoscope Today) ক্ষেত্রে সুখকর সময়। ভালোবাসার সম্পর্কে মাধুর্য বাড়বে। কর্মজীবনেও উন্নতির ইঙ্গিত রয়েছে এবং সিনিয়রদের সমর্থন পাবেন। আয় বাড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল সন্তোষজনক হতে পারে।

মিথুন রাশি (Horoscope Today)
মিথুন রাশির জীবনে হঠাৎ কিছু পরিবর্তন (Horoscope Today) আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা ও সততা বজায় রাখা জরুরি। পুরোনো কোনও ঘটনা প্রেমের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। কেরিয়ারে শর্টকাট পথে না গিয়ে ধৈর্য ধরে এগোনোই শ্রেয়।
কর্কট রাশি
এই সময় সম্পর্ক ও দাম্পত্য জীবনের জন্য অনুকূল। সঙ্গীর সঙ্গে রোম্যান্স বাড়বে এবং ভুল বোঝাবুঝি কেটে যেতে পারে। কেরিয়ারের ক্ষেত্রেও উন্নতির যোগ রয়েছে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে কিছুটা চাপ আসতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়লেও পরিশ্রমের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। তবে শরীর-স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের দাম্পত্য জীবনে সুখ ও স্থিতি থাকবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। কর্মক্ষেত্রে প্রশংসা লাভ করবেন এবং আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের পরিবার ও দাম্পত্য জীবনে আনন্দ ও শান্তি বজায় থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে। বিলাসিতার দিকে খরচ বাড়তে পারে এবং নতুন গাড়ি কেনার ইচ্ছাও পূরণ হতে পারে।
বৃশ্চিক রাশি
এই সময় বৃশ্চিক রাশির জাতকদের কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। সামাজিক যোগাযোগ বাড়বে এবং সম্পর্কের জটিলতা দূর হবে। দাম্পত্য বন্ধন আরও দৃঢ় হবে এবং কেরিয়ারে অগ্রগতি দেখা যাবে।

ধনু রাশি
ধনু রাশির আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে এবং প্রেম জীবনে স্থিতি আসবে। সমাজে সম্মান ও প্রভাব বাড়লেও অযথা খরচ নিয়ন্ত্রণে রাখা দরকার।
আরও পড়ুন: I-PAC Raid: আইপ্যাক-কাণ্ডে ইডি-রাজ্য সংঘাত আরও বাড়ল, সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের ইডির
মকর রাশি
মকর রাশির জন্য এই সময়টি অত্যন্ত শুভ। ব্যক্তিত্বে আকর্ষণ বাড়বে এবং নেতৃত্ব দেওয়ার গুণ সকলের নজর কাড়বে। প্রেম ও কেরিয়ার-দুই ক্ষেত্রেই সাফল্যের যোগ রয়েছে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়ার সম্ভাবনা রয়েছে। কাজের সূত্রে বিদেশ যাত্রার যোগ থাকলেও বিলাসী খরচ এড়ানো বুদ্ধিমানের।
মীন রাশি
মীন রাশির জাতকদের বহু ইচ্ছা পূরণ হতে পারে। অংশীদারি ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। প্রেম জীবন আনন্দময় হবে এবং কেরিয়ারে ধীরে ধীরে সাফল্য ও আয় বৃদ্ধি পাবে।


