Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কখন কোন স্টকে বিনিয়োগ করবেন? জেনে নিন বিশেষজ্ঞদের মত (Stocks)।
নজর রাখবেন কোন কোন স্টকে (Stocks)
গত সপ্তাহের পর এই সপ্তাহের প্রথম দিনের শুরুতে পতন হয় শেয়ার মার্কেটের। কিন্তু শেষবেলায় পতনের মুখ থেকে আবার ঘুরে দাঁড়ায় মার্কেট। মঙ্গলবার সকালেও সামান্য উঠতে দেখা যায় সেনসেক্স ও নিফটিকে। বিশেষজ্ঞদের মতে এখন শর্ট টার্ম ইনভেস্ট করার জন্য মার্কেট ভোলাটাইল থাকবে। ভূ রাজনৈতিক কারণ এবং সংস্থাগুলির তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্ট বেরোনোর সময় বাজার একটু টালমাটাল থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকরা (Stocks)।
শর্ট টার্মে (১ থেকে ২ সপ্তাহ) বেশ কিছু ভাল স্টকে লগ্নির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে যাঁরা শর্ট টার্ম ইনভেস্ট করতে চান তাঁরা এই কয়েকটি স্টকে নজর রাখতে পারেন।

আরও পড়ুন: Mohammad Kaif: গম্ভীরের সমালোচনায় কাইফ, তুললেন দ্বিচারিতার অভিযোগ
- Reliance Industries: এই সংস্থার স্টকের দাম ১৪৮০ টাকা। টার্গেট: ১৫৭৫ ও ১৬১০ টাকা। স্টপ লস: ১৪০৬ টাকা
- Varun Beverages: এই সংস্থার স্টকের দাম ৪৯৩ টাকা। টার্গেট: ৫২৫ ও ৫৪০ টাকা। স্টপ লস: ৪৬৯ টাকা
- Bank of Maharashtra: এই সংস্থার স্টকের দাম ৬৩.৫ টাকা। টার্গেট: ৬৮ ও ৭০ টাকা। স্টপ লস: ৬০.৬০ টাকা
- Vedanta: এই সংস্থার স্টকের দাম ৬২৭.৩৫ টাকা। টার্গেট: ৬৮০ টাকা। স্টপ লস: ৬০০ টাকা
- Chennai Petroleum Corporation: এই সংস্থার স্টকের দাম ৮০৮.৫৫ টাকা। টার্গেট: ৯২০ টাকা। স্টপ লস: ৭৬০ টাকা
- Bank of Maharashtra: এই সংস্থার স্টকের দাম ৬৩.৭৭ টাকা। টার্গেট: ৬৮.৬২ টাকা। স্টপ লস: ৬১.৮৯ টাকা (Stocks)
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


