Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার, ১৬ ফেব্রুয়ারি (Horoscope Today) ২০২৬। আজ চাঁদ মকর রাশিতে অবস্থান করছে। পঞ্জিকা অনুযায়ী বিকেল ৫টা ৩৪ মিনিট পর্যন্ত ফাল্গুন কৃষ্ণা চতুর্দশী তিথি, তারপর শুরু হবে অমাবস্যা। বরিয়ান ও পরিঘ যোগের প্রভাব থাকায় দিনটি অনেকের জন্য তাৎপর্যপূর্ণ হতে পারে। শ্রবণা ও ধনিষ্ঠা নক্ষত্রের অবস্থান এবং মহাদেবের কৃপা কিছু রাশির জীবনে শুভ ফল আনতে পারে, তবে কয়েকটি রাশিকে সতর্ক থাকতে হবে। সূর্যোদয় সকাল ৬টা ৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে।
মেষ-মিথুন (Horoscope Today)
মেষ রাশির ক্ষেত্রে মানসিক চাপ (Horoscope Today) বাড়তে পারে, তবে শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ মিলতে পারে। বৃষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে অসন্তোষ দেখা দিলেও নতুন ব্যবসার প্রস্তাব আসতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে পারিবারিক বিষয়ে টানাপোড়েন ও অপ্রয়োজনীয় খরচের সম্ভাবনা রয়েছে।

কর্কট-কন্যা(Horoscope Today)
কর্কট রাশির জন্য আর্থিক লাভ ও পুরনো সমস্যার (Horoscope Today) সমাধানের ইঙ্গিত রয়েছে। সিংহ রাশির জাতকরা প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কর্মজীবনে অগ্রগতি পেতে পারেন। কন্যা রাশির ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে সচেতনতা জরুরি, বিশেষত সংক্রমণজনিত সমস্যা এড়াতে সতর্ক থাকা দরকার।

তুলা-ধনু
তুলা রাশির আয় বাড়তে পারে, তবে ঋণ লেনদেনে সাবধানতা প্রয়োজন। বৃশ্চিক রাশির জাতকরা নতুন পরিকল্পনার মাধ্যমে ব্যবসায় উন্নতির চেষ্টা করতে পারেন। ধনু রাশির ক্ষেত্রে খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি, যদিও জটিল কাজ সমাধানে সাফল্য মিলবে।

আরও পড়ুন: Tollygunge: টালিগঞ্জের বহুতলে ভয়াবহ আগুন, আতঙ্কে বাসিন্দারা রাস্তায়
মকর-মীন
মকর রাশির জন্য দিনটি ইতিবাচক-উর্ধ্বতনদের সমর্থন ও আটকে থাকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির ক্ষেত্রে চিকিৎসা খরচ ও পারিবারিক বিষয়ে সতর্কতা দরকার। মীন রাশির জাতকদের আর্থিক ঝুঁকি না নেওয়াই ভালো, যদিও প্রেম ও ব্যবসায় কিছু শুভ ইঙ্গিত রয়েছে।


