Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: এই সপ্তাহের প্রথম দিনেই পালিত হচ্ছে কালীপুজো ও দীপাবলি (Horoscope Today)। এরপর গোবর্ধন পুজো, অন্নকূট উৎসব এবং ভ্রাতৃদ্বিতীয়া অর্থাৎ পুরো সপ্তাহটাই শুভ তিথিতে ভরপুর। তুলা রাশিতে মঙ্গল ও চাঁদের মিলনে গঠিত হচ্ছে মহালক্ষ্মী যোগ। এর প্রভাবে বিভিন্ন রাশির জাতকদের জীবনে ঘটতে পারে বড় পরিবর্তন। জেনে নিন এই সপ্তাহের (২০–২৬ অক্টোবর) সাপ্তাহিক রাশিফল,

মেষ রাশি (Horoscope Today)
সপ্তাহের শুরু শুভ, আর্থিক ও কর্মজীবনে উন্নতির ইঙ্গিত। নতুন পরিকল্পনা বা পরিবর্তনের চিন্তা করলে সফল হবেন। দূরে কোথাও ভ্রমণের যোগ আছে যা অর্থলাভে সহায়ক হবে। সপ্তাহের মাঝামাঝি সামান্য ঠান্ডাজনিত অসুস্থতা দেখা দিতে পারে।
বৃষ রাশি (Horoscope Today)
সপ্তাহের শুরুতে স্বাস্থ্যের দিকে নজর দিন। হালকা শারীরিক সমস্যা দেখা দিতে পারে চিকিৎসকের পরামর্শ নিন। অর্থলাভের সম্ভাবনা আছে, বাড়ি পরিবর্তনের যোগও প্রবল। মাঝামাঝি সময় কাজের উন্নতি এবং আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। সপ্তাহ শেষে পাওনা অর্থ ফিরে পাবেন।

মিথুন রাশি (Horoscope Today)
মানসিক অস্থিরতা বাড়বে, হঠকারী সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়। কর্মক্ষেত্রে দায়িত্ব ও চাপ বাড়বে। মাঝামাঝি সময়ে আয় বৃদ্ধি পেলেও খরচও বাড়বে। সপ্তাহের শেষে গুরুজনের অসুস্থতার খবর পেতে পারেন, তবে বন্ধুর সহায়তা পাবেন।
কর্কট রাশি (Horoscope Today)
কর্মক্ষেত্রে স্থবিরতা কাটবে, নতুন সম্ভাবনা তৈরি হবে। আত্মীয়ের সাহায্যে অর্থপ্রাপ্তি সম্ভব। স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন, বিশেষ করে গলা ও হজম সংক্রান্ত সমস্যা হতে পারে। সপ্তাহের শেষে ধর্মীয় কাজে মনোযোগ বৃদ্ধি পাবে।
সিংহ রাশি (Horoscope Today)
অর্থ ও ব্যবসায়িক উন্নতির যোগ স্পষ্ট। বন্ধ থাকা ব্যবসা আবার চালু হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের বিষয়ে দুশ্চিন্তা থাকবে। প্রেম সম্পর্ক স্থায়ী রূপ নিতে পারে। শরিকি বিবাদ মিটে যাবে। পেটের সমস্যায় সাবধান থাকুন।
কন্যা রাশি (Horoscope Today)
চাকরি ও শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ আসছে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সম্ভাবনা উজ্জ্বল। সপ্তাহের মাঝামাঝি পারিবারিক অশান্তি ও বিবাহে বাধার সম্ভাবনা। সপ্তাহ শেষে হিসেবের ভুলে আর্থিক ক্ষতি হতে পারে সতর্ক থাকুন।
তুলা রাশি (Horoscope Today)
স্বাস্থ্য ও অর্থ দুই ক্ষেত্রেই সাবধানতা দরকার। অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি আসতে পারে। অফিসে ঊর্ধ্বতনদের চাপ থাকবে। সপ্তাহের মাঝে ভুল সিদ্ধান্ত নিতে পারেন, তাই চিন্তাভাবনা করে পদক্ষেপ নিন। সপ্তাহের শেষে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন।
বৃশ্চিক রাশি (Horoscope Today)
আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল। উত্তরাধিকার সূত্রে অর্থ বা সম্পত্তি লাভের যোগ আছে। পারিবারিক শুভ অনুষ্ঠান হতে পারে। মাঝামাঝি সময়ে আত্মীয় অসুস্থ হতে পারেন। তীর্থযাত্রার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে কথায় সংযম রাখুন।
ধনু রাশি (Horoscope Today)
আর্থিক উন্নতি ও কর্মক্ষেত্রে সাফল্যের সময়। পদোন্নতি বা উচ্চপদস্থদের প্রশংসা পাওয়ার সুযোগ। সপ্তাহের মাঝামাঝি প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। পড়াশোনায় মনোযোগ কমবে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে।
মকর রাশি
মতভেদ ও ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকুন। ভাই-বোনের সঙ্গে মতের অমিল হতে পারে। বেআইনি কাজের কারণে চাপ আসতে পারে। মাঝামাঝি সময়ে কর্মজীবনে সাফল্য মিলবে। বহুজাতিক সংস্থায় সুযোগ পেতে পারেন। গাড়ি চালানোর সময় সাবধান থাকুন।
কুম্ভ রাশি
অতিরিক্ত কর্মচাপ ও পারিবারিক টানাপোড়েনের সময়। তৃতীয় ব্যক্তির কারণে অশান্তি আসতে পারে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়বে। গলা বা হাড়ের সমস্যায় ভুগতে পারেন। সন্তানের সাফল্যে গর্বিত হবেন। সপ্তাহ শেষে অর্থলাভের সম্ভাবনা আছে।
আরও পড়ুন: Rashmika-Vijay Deverakonda: রশ্মিকার হাতে জ্বলজ্বলে হিরের আংটি, বাগদানে সিলমোহর?
মীন রাশি
অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে, আর্থিক উন্নতির সম্ভাবনা। অম্লতা বা হজম সমস্যা দেখা দিতে পারে। মাঝামাঝি সময়ে প্রেমে সাফল্য মিলবে, সম্পর্কের উন্নতি হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সঠিক বিচার করবেন। সপ্তাহের শেষে সম্পর্কের তিক্ততা কাটবে।



