Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) ও বিজয় দেবরকোন্ডার (Vijay Deverakonda) সম্পর্কের গুঞ্জন নতুন কিছু নয় (Rashmika-Vijay Deverakonda)। এই গুঞ্জন বরঞ্চ দীর্ঘদিন ধরেই অনুরাগীদের মধ্যে চলমান এক ধারণা। এবার গুঞ্জন আরও জোরালো হয়েছে, কারণ শোনা যাচ্ছে তাঁরা সম্প্রতি গোপনে বাগদান সেরেছেন অর্থাৎ আংটি বদল করেছেন।
আঙুলে হিরের আংটি (Rashmika-Vijay Deverakonda)
রশ্মিকার (Rashmika) এক ভিডিয়ো ক্লিপ শেয়ার করা হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায়, পোষ্য ‘অরা’র সঙ্গে ঘোরাঘুরি করার সময় তাঁর বাম হাতের অনামিকায় উজ্জ্বল হিরের আংটি । যা অনুরাগীদের নজর কেড়েছে। অনুরাগীরা দাবি করছেন, সরাসরি কোনও ঘোষণা না দিয়েই, এভাবেই তিনি গুঞ্জনে সিলমোহর দিয়েছেন (Rashmika-Vijay Deverakonda)।
তাছাড়াও শোনা গিয়েছে, রশ্মিকা ও বিজয় (Rashmika -Vijay) হায়দরাবাদে পরিবারের উপস্থিতিতে আংটি বদল করেছেন। বিজয়ের হাতেও প্রথমবার একটি হিরের আংটি দেখা গিয়েছিল , যা সমর্থকদের নজর এড়িয়ে যায়নি।

লুকিয়ে পরিকল্পনা! (Rashmika-Vijay Deverakonda)
যদিও রশ্মিকা ও বিজয়কে ( Rashmika -Vijay) নিয়ে গুঞ্জন প্রচুর, উভয়েই এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু বলেননি। তাঁদের ঘনিষ্ট মহলে গুঞ্জন উঠেছে ,তাঁরা ফেব্রুয়ারি ২০২৬ তে বিয়ে করবেন। তবে অনেকে এই খবরকে এক ধরণের গুজব বলেও দেখছে।
গুজবকে স্বীকার না করা!
বিজয় একটি পুরোনো সাক্ষাৎকারে বলেছিলেন, “এই গুঞ্জন আমি প্রতি বছরই শুনি” অর্থাৎ তিনি এখনই বাগদানের পরিকল্পনায় নেই। অন্যদিকে রশ্মিকা, বহু সাক্ষাৎকারে, গুঞ্জন নিয়ে মন্তব্য করলে বলেছেন, অতিরিক্ত অনুমান থেকে বেরিয়ে আসা উচিত।
প্রেমের দীর্ঘ পথ
রশ্মিকা ও বিজয়ের সাক্ষাৎ ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম ‘ (Geetha Govindam) ছবির মাধ্যমে। এরপর ২০১৯ এ ‘ডিয়ার কমরেড ‘ (Dear Comrade ) চলচ্চিত্রে কাজ করার সময় তাঁদের সম্পর্কের গুঞ্জন আরও তীব্র হয়। অনেকে বিশ্বাস করেন, প্রায় সাত বছর ধরে তাঁরা পরিচিত।

আরও পড়ুন: Jeet: অমিতাভের পাশে কী করছেন জিৎ? ছবি পোস্ট করে বিশেষ বার্তা
অপেক্ষায় ভক্তরা
গুঞ্জন যতই জোরালো হোক, এখনও কোনও অফিসিয়াল ঘোষণা আসেনি। অনুরাগীদের দৃষ্টি এখন এই দিকে। এই জুটি কি সত্যিই বাগদান করেছেন, নাকি কেবল শুধুমাত্র গুজব? মিডিয়া এবং ভক্তরা তাই এখন অপেক্ষা করছেন যে, কখন রশ্মিকা বা বিজয় সেই চূড়ান্ত কথা বলবেন।
প্রসঙ্গত, রশ্মিকা একজন ভারতীয় অভিনেত্রী যিনি তেলুগু, কন্নড়, হিন্দি ও তামিল চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি চারটি সাইমা পুরস্কার এবং একটি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন। অন্যদিকে বিজয় দেবরকোন্ডা রবি বাবুর প্রণয়ধর্মী কৌতুক নুভভিল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে, চলচ্চিত্র জগতে তাঁর অভিষেক হয় (Rashmika-Vijay Deverakonda)।


