Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ (Horoscope Today)। নতুন দিনের সূচনা হচ্ছে চন্দ্রের রাশিচক্র পরিবর্তনের মাধ্যমে। চাঁদ আজ তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। সূর্য অবস্থান করছে মকর রাশিতে। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী চলছে ১৪৩২ সাল। আজ সারাদিন এবং রাত জুড়ে মাঘ মাসের কৃষ্ণা অষ্টমী তিথির প্রভাব থাকবে, মধ্যরাতে শুরু হবে কৃষ্ণা নবমী তিথি। জ্যোতিষ মতে, আজ বৃদ্ধি যোগ ও ধ্রুব যোগ একসঙ্গে সক্রিয় থাকায় দিনটি কিছু রাশির জন্য অত্যন্ত শুভ হলেও কয়েকটি রাশিকে সতর্ক থাকতে হবে। আজ সারারাত বিশাখা নক্ষত্র বিরাজ করবে। সোমবার হওয়ায় মহাদেবের কৃপা বিশেষভাবে অনুভূত হতে পারে।
মেষ-বৃষ (Horoscope Today)
মেষ রাশির জাতকদের জন্য আজ (Horoscope Today) কর্মক্ষেত্রে দক্ষতা ও বিচক্ষণতার পরীক্ষা। পুরনো জটিলতা কেটে যেতে পারে, যদিও পারিবারিক খরচ বাড়তে পারে। বৃষ রাশির জাতকদের হঠাৎ সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ ও স্বাস্থ্যজনিত সাবধানতা জরুরি। মিথুন রাশির ক্ষেত্রে সন্তানের শিক্ষা সংক্রান্ত সুখবর এলেও পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ মাথাচাড়া দিতে পারে।

কর্কট-কন্যা (Horoscope Today)
কর্কট রাশির জাতকদের জন্য দাম্পত্যে ইতিবাচক পরিবর্তন দেখা গেলেও আর্থিক বিষয়ে অসাবধানতা ক্ষতির কারণ হতে পারে। সিংহ রাশির জাতকদের অর্থপ্রাপ্তির যোগ থাকলেও কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। কন্যা রাশির জাতকদের মানসিক অস্থিরতা থাকলেও কর্মজীবনে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে।

তুলা-মীন
তুলা রাশির জাতকরা আজ নতুন পরিকল্পনায় এগোতে পারেন, তবে স্বাস্থ্যজনিত খরচ চিন্তার কারণ হতে পারে। বৃশ্চিক রাশির জাতকদের জন্য দিনটি আশাব্যঞ্জক-শিক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। ধনু রাশির জাতকদের চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ প্রবল। মকর রাশির জাতকদের পারিবারিক বিষয়ে সংযত থাকা জরুরি। কুম্ভ রাশির জাতকদের সংসারিক সমস্যার সমাধান হলেও ঋণ সংক্রান্ত বিষয়ে সাবধানতা প্রয়োজন। মীন রাশির জাতকদের আজ বাস্তববাদী হওয়াই শ্রেয়।


