Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: একটি বিলাসবহুল হোটেলের স্যালনে সাধারণ চুল কাটাতে গিয়ে শুরু হয়েছিল এক দীর্ঘ আইনি লড়াই। দিল্লির এক মডেল দাবি করেন, ভুল চুল কাটার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর চেহারা, আত্মবিশ্বাস এবং পেশাগত ভবিষ্যৎ(Hotel Compensation)।
দামী হোটেলে ভুল পরিষেবা (Hotel Compensation)
ঘটনাটি ২০১৮ সালের ১২ এপ্রিলের। গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎকারের আগে তিনি নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলের স্যালনে যান। তাঁর দাবি, তিনি “লং ফ্লিকস” বা লেয়ার কাট চেয়েছিলেন। কিন্তু স্টাইলিস্ট নাকি নির্দেশ না মেনে অনেকটাই ছোট করে চুল কেটে দেন। পরে একটি ট্রিটমেন্টের পর তাঁর মাথার ত্বকে জ্বালাপোড়াও শুরু হয় বলে অভিযোগ।
আত্মবিশ্বাসে বড় ধাক্কা
মডেলের বক্তব্য, এই ভুল চুল কাটার ফলে তাঁর আত্মবিশ্বাসে বড় ধাক্কা লাগে এবং তিনি একাধিক মডেলিং অ্যাসাইনমেন্ট ও পেশাগত সুযোগ হারান। এরপর তিনি স্যালনের বিরুদ্ধে পরিষেবায় গাফিলতি ও অবহেলার অভিযোগ তুলে ক্রেতা সুরক্ষা আইনে অভিযোগ দায়ের করেন।
২ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ
২০২১ সালের সেপ্টেম্বর মাসে জাতীয় ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন (এনসিডিআরসি) তাঁর পক্ষে রায় দিয়ে আইটিসি-কে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। কমিশনের মতে, স্যালন গ্রাহকের নির্দেশ মানেনি, যার ফলে মানসিক আঘাত ও পেশাগত ক্ষতি হয়েছে। যদিও অভিযোগকারী প্রথমে প্রায় ৩ কোটি, পরে ৫.২০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন।
রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ (Hotel Compensation)
তবে আইটিসি এই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে। তাদের দাবি ছিল, ক্ষতিপূরণের অঙ্ক অস্বাভাবিকভাবে বেশি এবং চুল কাটার সঙ্গে পেশাগত ক্ষতির সরাসরি প্রমাণ নেই।
আরও পড়ুন: Russia Whatsapp: রাশিয়ায় হোয়াটসঅ্যাপ ব্লকের চেষ্টা, ক্রেমলিনের পাল্টা বার্তা
ক্ষতিপূরণ কমাল সুপ্রিম কোর্ট (Hotel Compensation)
অবশেষে ৭ ফেব্রুয়ারি ২০২৬-এ সুপ্রিম কোর্ট জানায়, পরিষেবায় গাফিলতি ছিল ঠিকই, কিন্তু ২ কোটি টাকার ক্ষতিপূরণের পক্ষে যথেষ্ট নির্ভরযোগ্য প্রমাণ নেই। অনেক নথিই ছিল ফটোকপি এবং ক্ষতির সরাসরি যোগসূত্র স্পষ্ট নয়। তাই ক্ষতিপূরণ কমিয়ে ২৫ লক্ষ টাকা করা হয়। এই রায় স্পষ্ট করে দেয় গাফিলতি প্রমাণিত হলেও বড় অঙ্কের ক্ষতিপূরণের জন্য শক্ত ও গ্রহণযোগ্য প্রমাণ অপরিহার্য।



