Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ৮ম কেন্দ্রীয় পে কমিশনের সম্ভাব্য কার্যকর তারিখ ঘনিয়ে আসতেই আর্থিক চাপ সামাল দিতে ব্যয় সংকোচের পথে হাঁটছে ভারতীয় রেল(Pay Commission)। যদিও কমিশন এখনও তার রিপোর্ট জমা করেনি, তবুও সরকারি মহলে জোরাল ধারণা চূড়ান্ত হলে সুপারিশগুলি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে পারে।
চাপ মোকাবিলায় উদ্যোগী রেল (Pay Commission)
৮ম পে কমিশন(8th Pay Commission) কার্যকর হলে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের বেতন ও পেনশন খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। সেই চাপ মোকাবিলায় রেল ইতিমধ্যেই রক্ষণাবেক্ষণ, ক্রয় এবং বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের মতো একাধিক ক্ষেত্রে খরচ কমানোর উদ্যোগ নিয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের এই পে কমিশন সাধারণত প্রতি ১০ বছরে একবার গঠিত হয়। চলতি বছরের অক্টোবর মাসে ৮ম পে কমিশন গঠন করা হয় এবং এর টার্মস অব রেফারেন্স (ToR) বিজ্ঞপ্তি জারি হয়।
চাপে রেলওয়ের আর্থিক অবস্থা (Pay Commission)
রেলের আর্থিক চাপে থাকার বিষয়টি অপারেটিং রেশিও (OR) থেকেই স্পষ্ট। ২০২৪–২৫ অর্থবর্ষে রেলের OR দাঁড়িয়েছে ৯৮.৯০ শতাংশে, যার ফলে নিট আয় ছিল মাত্র ১,৩৪১.৩১ কোটি টাকা। ২০২৫–২৬ অর্থবর্ষে OR সামান্য কমে ৯৮.৪২ শতাংশে নামার পূর্বাভাস দেওয়া হলেও নিট আয় ধরা হয়েছে ৩,০৪১.৩১ কোটি টাকা। ফলে আয় বাড়লেও মুনাফার মার্জিনে চাপ রয়ে যাচ্ছে।
ধারে উপর নির্বরতা কমাতে চায় রেল (Pay Commission)
প্রতিবেদন অনুযায়ী, রেল ভবিষ্যতে ধার নেওয়ার উপর নির্ভরতা কমাতে চায়। ২০২৭–২৮ অর্থবর্ষ থেকে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন (IRFC)-কে বার্ষিক পরিশোধের অঙ্ক কমবে বলে আশা করা হচ্ছে, কারণ সাম্প্রতিক মূলধনী ব্যয়ের বড় অংশই গ্রস বাজেটারি সাপোর্ট (GBS) থেকে মেটানো হয়েছে।
আরও পড়ুন: Aeroplane: রাজধানী শহরে ঘোর স্মগ: বিমান পরিষেবায় ব্যাপক গোলযোগ, বিমান নামাতে বিশেষ ব্যবস্থা CAT III
সরকারের অবস্থান (Pay Commission)
৮ম পে কমিশনের কার্যকর সময় ও অর্থায়ন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ২০২৫ সালের ৮ ডিসেম্বর লোকসভায় এক প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, কমিশনের সুপারিশ কবে থেকে কার্যকর হবে তা সরকার পরে সিদ্ধান্ত নেবে এবং প্রয়োজনীয় তহবিলের ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, কমিশন গঠনের তারিখ থেকে ১৮ মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে এবং সুপারিশ তৈরির পদ্ধতি কমিশন নিজেই নির্ধারণ করবে।



