Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার কাঠামোয় (HS Exam Result 2025) এসেছে যুগান্তকারী পরিবর্তন। দীর্ঘদিন ধরে প্রচলিত বার্ষিক পরীক্ষার বদলে রাজ্যে চালু হয়েছে নতুন সেমিস্টার পদ্ধতি। দেশের মধ্যে প্রথমবার, উচ্চ মাধ্যমিক স্তরে এই পদ্ধতি কার্যকর করল পশ্চিমবঙ্গ। শিক্ষা সংসদের মতে, এর লক্ষ্য হল শিক্ষার্থীদের উপর চাপ কমানো এবং ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে তাদের পারফরম্যান্স আরও সঠিকভাবে নির্ধারণ করা।
১২টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ (HS Exam Result 2025)
চলতি শিক্ষাবর্ষে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছিল ৮ সেপ্টেম্বর (HS Exam Result 2025) থেকে এবং শেষ হয় ২২ সেপ্টেম্বর। পরীক্ষার ধরনেও এসেছে নতুনত্ব-এই প্রথম পরীক্ষাগুলি সম্পূর্ণ ওএমআর শিটে নেওয়া হয়, যা মূল্যায়নের স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করে। পরীক্ষার প্রায় এক মাস নয় দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল। আজ, শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর ২টো থেকে পরীক্ষার্থীরা সংসদের সরকারি ওয়েবসাইটে নিজেদের ফল জানতে পারবেন।
সংসদের সভাপতি জানিয়েছেন… (HS Exam Result 2025)
সংসদের সভাপতি জানিয়েছেন, এবার ফল প্রকাশের প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে। তাই পরীক্ষার্থীদের আলাদা করে কোনও মার্কশিটের কপি দেওয়া হবে না। অনলাইনে যে ফলাফল প্রকাশিত হবে, সেখানে প্রত্যেক শিক্ষার্থীর বিষয়ভিত্তিক নম্বর, মোট প্রাপ্ত নম্বর, শতকরা হার এবং বিষয়ভিত্তিক শতাংশের বিশদ তথ্য উল্লেখ থাকবে। এতে ফলাফল জানার পাশাপাশি পরীক্ষার্থীরা নিজেদের পারফরম্যান্স বিশ্লেষণও করতে পারবেন।
উপস্থিতির হার
এই তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় অংশ নিয়েছিল ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ছাত্র ২ লক্ষ ৯০ হাজার ৪০৭ জন, আর ছাত্রী ৩ লক্ষ ৬৯ হাজার ৯৩৫ জন। উপস্থিতির হারও উল্লেখযোগ্য-৯৮.৪২ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিল মাত্র ১.৫৮ শতাংশ, অর্থাৎ প্রায় ১০ হাজার ৪৩৭ জন পরীক্ষার্থী। শিক্ষা দফতরের মতে, এই উপস্থিতির হার রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাসে অন্যতম সেরা।
আরও পড়ুন: Kolkata Metro Service: দমদম থেকেই চলছে না মেট্রো, অফিস টাইমে ফের ভোগান্তি!
কৌতূহলের পাশাপাশি কিছুটা উদ্বেগ
নতুন পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কৌতূহলের পাশাপাশি কিছুটা উদ্বেগও রয়েছে। কেউ কেউ মনে করছেন, সেমিস্টারভিত্তিক পরীক্ষা তাদের নিয়মিত পড়াশোনার অভ্যাস তৈরি করবে, আবার অনেকে বলছেন, ঘন ঘন পরীক্ষা মানে অতিরিক্ত চাপ। তবে শিক্ষা বিশেষজ্ঞদের মত, এই ব্যবস্থা আন্তর্জাতিক মানের শিক্ষা কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এর ফলে শিক্ষার্থীদের সামগ্রিক মূল্যায়ন আরও নির্ভুল হবে।


