Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজকের যুগে স্মার্টফোন (I Phone or Travelling) যেন শুধুই প্রযুক্তির উপকরণ নয়, বরং অনেকের কাছে স্ট্যাটাস সিম্বল। বিশেষ করে অ্যাপেলের আইফোন কেনার হিড়িক দেখা যায় দামি গ্যাজেটপ্রেমীদের মধ্যে। অনেকে তো লোন নিয়ে বা ইএমআই-র মাধ্যমে কিনে ফেলেন আইফোনের নতুন মডেল। যেমন ধরুন, আসন্ন আইফোন ১৭- যার বেস মডেলের দাম হতে পারে ৮০ থেকে ৮৫ হাজার টাকার মধ্যে। কিন্তু সেই ফোন যদি ২-৩ বছর পর পুরনো হয়ে যায়, তাহলে এতটা খরচ কতটা যুক্তিযুক্ত?
বিদেশভ্রমণের স্মৃতি (I Phone or Travelling)
এই একই টাকায় কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারেন একাধিক (I Phone or Travelling) বিদেশভ্রমণের স্মৃতি। হ্যাঁ, ঠিকই শুনছেন। ৮০ থেকে ৮৫ হাজার টাকার বাজেটে আপনি ঘুরে আসতে পারেন এক বা একাধিক বিদেশি গন্তব্য থেকে-তাও আবার ফ্লাইট, হোটেল, খাওয়া-দাওয়া এবং স্থানীয় ঘোরাঘুরিসহ।
থাইল্যান্ড (I Phone or Travelling)
দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ও সাশ্রয়ী গন্তব্যগুলির মধ্যে (I Phone or Travelling) একটি থাইল্যান্ড। ৫ দিনের একটি থাইল্যান্ড ভ্রমণে খরচ পড়তে পারে ৭০ থেকে ৮০ হাজার টাকার মধ্যে। সস্তা স্ট্রিট ফুড, সহজ যাতায়াত এবং কলকাতা থেকে সরাসরি ফ্লাইট থাকায় এটি ভ্রমণকারীদের জন্য বেশ সুবিধাজনক। ব্যাংকক, পাতায়া, ফুকেট— সবই কভার হয়ে যাবে এই বাজেটে।

শ্রীলঙ্কা (I Phone or Travelling)
ভারতের খুব কাছেই অবস্থিত এই দ্বীপরাষ্ট্র, যা প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন। বিমানে যাওয়া-আসার খরচ মাত্র ১৫-২৫ হাজারের মধ্যে। বাকি বাজেটে আপনি আরামসে ৬ দিনের একটি ট্যুর উপভোগ করতে পারবেন। ক্যান্ডি, সিগিরিয়া, নুয়ারা এলিয়া— এমনকি সাগরপারের গল-ও দেখে নেওয়া যাবে।

আরও পড়ুন: Smartphone Hub: ভারতই এখন নতুন স্মার্টফোন হাব, চিনকে টপকে যাওয়ার দৌড়ে ফক্সকনের বড় বাজি!
নেপাল
হিমালয়ের কোলে থাকা আমাদের প্রতিবেশী দেশ নেপাল ভ্রমণের জন্যও খুব বেশি খরচ হয় না। মাত্র ৪০-৫০ হাজার টাকায় ৫ দিনের একটি সুন্দর ট্রিপ করা যায়। যারা ট্রেকিং ভালোবাসেন, তাঁদের জন্য তো এটি স্বর্গরাজ্য। অন্নপূর্ণা কিংবা এভারেস্ট বেস ক্যাম্পের মতো অভিজ্ঞতা জীবনভর স্মরণীয় হয়ে থাকবে।
ভিয়েতনাম ও কম্বোডিয়া
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুটি দেশও এখন ভারতীয় পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। ৭ দিনের ট্রিপের জন্য ৭৫-৮০ হাজার টাকার বাজেট যথেষ্ট। ভিয়েতনামে হ্যালং বে, হ্যানয় ঘোরা যায় আরামসে। আবার কম্বোডিয়ায় আঙ্কর ভাটের ইতিহাস ছুঁয়ে দেখা যায় এই বাজেটেই।


