Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড পুরস্কারের ঘোষণা আইসিসি-র (ICC)।
আইসিসি-র ঐতিহাসিক ঘোষণা (ICC)
আসন্ন মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বিরাট ঘোষণা করল আইসিসি। সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে এইবারের টুর্নামেন্টের জন্য রেকর্ড ৮২ কোটি টাকার পুরস্কারমূল্য ধার্য করা হয়েছে। যা আগের থেকে তুলনায় বেশি প্রায় ১০ শতাংশ। আগামী ১২ থেকে ৫ জুলাই পর্যন্ত এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলসে। এই মেগা টুর্নামেন্টে ৩৩টি ম্যাচ হবে মোট ৭টি ভেন্যুতে (ICC)।
গতবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল আর তারপর থেকেই ভারতে মেয়েদের ক্রিকেট নিয়ে সমর্থকদের উন্মাদনা আকাশ ছুঁয়েছে। তার মধ্যেই আইসিসি-র এই ঐতিহাসিক ঘোষণা। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। গতবার সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট পুরস্কারমূল্য প্রায় ৭৪ কোটি টাকা ছিল। যা এবার হতে চলেছে ৮২ কোটি টাকা। বিশ্বজুড়ে মহিলা ক্রিকেটকে আরও বেশি জনপ্রিয় করার উদ্দেশ্যে এই ঘোষণা (ICC)।

আইসিসি-র তরফে জানানো হয়েছে টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ২১.৮ কোটি টাকা পাবে। রানার্স-আপ দল ১০ কোটি টাকা পাবে এবং সেমিফাইনাল থেকে যে দুই দল ছিটকে যাবে তারা পাবে ৬.২৯ কোটি টাকা করে। এর পাশাপাশি প্রতিটি গ্রপ ম্যাচ জয়ের জন্য দলগুলি পাবে প্রায় ২৯ লক্ষ টাকা করে। মোট অংশগ্রহণকারী দল ১২টি (আগে ছিল ১০টি) আর প্রত্যেকেই পাবে প্রায় ২.০৬ কোটি টাকা করে। অংশগ্রহণকারী দলগুলির মধ্যে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস।
আরও পড়ুন: Asansol: রাজনৈতিক প্রতিহিংসার আগুনে পুড়ছে আসানসোল
এদিকে, টুর্নামেন্ট শুরুর আগে বিভিন্ন আয়োজক শহরে বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করা হবে। টুর্নামেন্টের সূচনা হবে ৭ মে থেকে স্কটল্যান্ডে। আইসিসি-র সিইও সঞ্জোগ গুপ্তা বলেন, ‘মহিলা ক্রিকেট দ্রুত গতিতে এগোচ্ছে। দলের সংখ্যা বৃদ্ধি এবং রেকর্ড পুরস্কারমূল্য আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। যাতে বিশ্বজুড়ে মহিলা ক্রিকেট আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক হয়ে ওঠে (ICC)।’


