Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভাস্কো দ্য গামার কাছে হারের পর দেখা যায় কান্নায় ভেঙে পড়তে নেইমারকে। মনে করা হচ্ছিল তার দলে ফেরার সম্ভাবনা ক্রমশ ফিকে হচ্ছে (Neymar Jr)। তবে দলে ফিরছেন নেইমার, বাদ পড়ছেন ভিনিসিয়াস জুনিয়র।
ভাগ্য ফিরলো নেইমারের (Neymar Jr)
ব্রাজিল তারকা নেইমারের সময়টা মোটেও ভাল যাচ্ছে না। কেরিয়ারের সবথেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে নেইমার। নেইমার তার ছোটবেলার দল স্যান্টোসে সই করেছে। কিন্তু কদিন আগে ভাস্কো দ্য গামার কাছে ৬-০ গোলে হারতে হয় স্যান্টোসকে। সেই ম্যাচে হেরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় নেইমারকে। দীর্ঘদিন চোটের জন্য বাইরে থাকার পর স্যান্টোসের হয়ে এই হারের কারণে তার জাতীয় দলের হয়ে খেলা প্রায় অসম্ভব বলেই মনে হতে থাকে (Neymar Jr)।
হাফ ডজন গোলে বিধ্বস্ত হওয়ার পরে স্যান্টোসের কোচ ক্লেবার জ্যাভিয়ারকে বরখাস্ত করা হয়। এই সময় দাঁড়িয়ে জল্পনা চলছিল নেইমার জাতীয় দলে ফিরতে পারবেন কিনা। বিশ্বকাপ বাছাইপর্বের বাকি দু’টি ম্যাচের দল ঘোষণা এখনও হয়নি। তবে এখন যা খবর তাতে জাতীয় দলে ফিরতে চলেছেন ব্রাজিল তারকা। সূত্রের খবর অনুযায়ী নেইমার দলে ফিরলে বাদ পড়তে চলেছেন ভিনিসিয়াস জুনিয়র (Neymar Jr)।
আরও পড়ুন: Kolkatas first metro: কেমন ছিল কলকাতার প্রথম মেট্রো রেলের যাত্রা?
নেইমার ফিরবেন অথচ ভিনিসিয়াস জুনিয়র বাদ যাবেন। ব্রাজিলের সংবাদ মাধ্যমে এমন খবর ছড়ানোর পরে অনেকেই অবাক হয়েছেন। সংবাদ মাধ্যমের খবর, ব্রাজিলের জাতীয় দলের নব্য কোচ কার্লো অ্যানচেলোত্তি তার দলে রাখছেন না ভিনিসিয়াকে।

ব্রাজিলের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, চলতি মাসের ২৫ তারিখে দল ঘোষণা করবে ব্রাজিল ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের বাছাই পর্বের আরও দু’টি ম্যাচ বাকি রয়েছে ব্রাজিলের। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে চোট পেয়ে প্রায় এক বছর ছিটকে গিয়েছিলেন নেইমার (Neymar Jr)।
এদিকে ভাস্কো দ্য গামার কাছে হাফ ডজন গোল স্যান্টোস হজম করার পরে ভেঙে পড়তে দেখা গিয়েছে নেইমারকে। দৃশ্যতই হতাশ নেইমারকে কাঁদতে দেখা গিয়েছে। ম্যাচ হারার পর দলের সেদিনের খেলাকে কার্যত কাঠগড়ায় তুলেছিলেন ব্রাজিলের এই তারকা (Neymar Jr)।


