Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে বিশ্বকাপের পর বাড়ি ফিরতে পারছেন না দুই দেশের প্লেয়াররা (ICC)।
বাড়ি ফিরতে পারছেন না দুই দেশের ক্রিকেটাররা (ICC)
যুদ্ধের আঁচে ব্যাহত অনেক পরিষেবা আর তার জেরে ভোগান্তি মানুষের। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে রবিবার কিন্তু এখনও বাড়ি ফেরা হয়নি ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার মতো দেশের। বিশ্বকাপ অভিযান শেষ হলেও ভারতেই আটকে থাকতেহয়েছে তাঁদের। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে রয়েছে একাধিক বিধিনিষেধ।বন্ধ রয়েছে আন্তর্জাতিক আকাশসীমা। হুরপথে চলাচল করছে বিমান আর এর জেরেই আটকে পড়েছেন ক্রিকেটাররা (ICC)।
বাড়ি ফিরতে না পেরে রীতিমতো হতাশ ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফরা এবং তাঁদের পরিবারের সদস্যরা। এই পরিস্থিতি বুঝতে পারছে আইসিসি-ও। সেই কারণেই তারা একাধিক সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে জানানো হয়েছে, ‘মিসাইল হামলার হুমকি থাকায় অনেক আকাশসীমা বন্ধ রয়েছে। অনেক বিমান শেষ মুহূর্তে বাতিল করা হচ্ছে।’ এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই আর সেই কারণেই স্বাভাবিকের থেকে বেশি সময় লাগছে। ক্রিকেটারদের এই সমস্যায় দুঃখ প্রকাশ করেছে আইসিসি।

আইসিসি তাদের সবরকম চেষ্টা কাহলাচ্ছে সমস্যার দ্রুত সমাধান করার। আইসিসি-তরফে যোগাযোগ করা হচ্ছে বিমান সংস্থা, চার্টার্ড বিমান এবং বিমানবন্দর কতৃপক্ষের সঙ্গে। শেষ প্রাপ্ত খবর অনুযায়ী দক্ষিণ আফ্রিকা দল সম্ভবত রওনা দিতে পারে বুধবার রাত্রে। ওয়েস্ট ইন্ডিজের নয়জন ক্রিকেটার ইতিমধ্যেই দেশে ফিরেছেন। বাকি ১৬ জন একদিনের মধ্যে বিমান পেয়ে যাবেন বলেই জানা যাচ্ছে (ICC)।

আরও পড়ুন: Bangladesh Fuel Crisis: জ্বালানি ঘাটতিতে বিপাকে বাংলাদেশ, সাহায্যের হাত বাড়াল ভারত
অন্যদিকে দেশব্যাপী যেভাবে এলপিজি গ্যাসের সরবরাহ ধাক্কা খেয়েছে তাতে ২৮ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও সেটা নিয়ে সৃষ্টি হয়েছে আশঙ্কা। এই মেগা টুর্নামেন্ট আয়োজন নাও হতে পারে বলে শোনা যাচ্ছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধকালীন পরিস্থিতির কারণে দাম বেড়েছে জ্বালানি গ্যাসের আর তাতেই শহরে বিভিন্ন হোটেল রেস্তোঁরা বন্ধ হওয়ার পথে। এমনকি কোন কোন বড় হোটেলকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। এই বিষয়ে এবার মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্য়ান অরুণ ধূমাল। তিনি জানিয়েছেন পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে সেই মতই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শুধু দেশের ক্রিকেটার না, বিদেশি বহু ক্রিকেটার যোগ দেন এই লিগে, ফলে সব মিলিয়ে এই জটিল পরিস্থিতিতে আইপিএল-এর ভাগ্যাকাশে এখন অনিশ্চিয়তার মেঘ (ICC)।


