Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শীর্ষ স্টেষনের লড়াইয়ে বিরাট-রোহিত। একটি মাত্র ফরম্যাটে খেলেও নিজেদের সেরা ফর্ম ধরে রেখেছেন দুই মহারথী (ICC)।
আইসিসি-র তালিকায় রোহিত-বিরাট রাজ (ICC)
একটি মাত্র ফরম্যাটেই খেলেন ভারতের দুই কিংবদন্তি রোহিত-বিরাট। আর বারবার যখনই মাঠে নেমেছেন বাজিমাত করেছেন এই দুই মহীরুহ। অস্ট্রেলিয়া সিরিজেও রান পেয়েছেন দুজনে। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জোড়া সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন চেজ মাস্টার কোহলি। আর এই অনবদ্য ফর্মে থাকার পুরস্কার পেলেন সাথে-সাথেই। ICC-র ODI তালিকায় উঠে এলেন দুই নম্বরে। শীর্ষ স্থান ধরে রেখেছেন রোহিত শর্মা (ICC)।

আরও পড়ুন: Bankim Chandra Chattopadhyay: ধ্বংসপ্রাপ্ত হচ্ছে বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত বাড়ি
দক্ষিণ আফ্রিকার সিরিজে বিরাট শুধু সিরিজ সেরা হয়েছেন তাই নয় ভেঙেছেন রেকর্ড। নিজের ৫৩ তম সেঞ্চুরিও করেছেন প্রোটিয়াদের বিরুদ্ধেই। তিন ম্যাচের এই সিরিজে বিরাট করেছেন ৩০২ রান ১৫১ গড়ে। প্রথম দুই ম্যাচের পর ভাবা হচ্ছিল বিরাট আবার জায়গা করে নেবেন শীর্ষে তবে সেটা হয়নি। ২০২১ সালে শেষবার শীর্ষে ছিলেন কোহলি। তাঁকে সরিয়ে দিয়েছেলেন পাকিস্তানের বাবর। তবে এবার দ্বিতীয় স্থানে উঠে এলেন তিঁনি। শীর্ষে ওঠার জন্য এখন তাঁর লড়াই রোহিতের সঙ্গে।

বিরাট দ্বিতীয় স্থানে ওঠার ফলে নিউ জিল্যান্ডের ড্যারিল মিশেল ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরান এক ধাপ করে নিচে নেমে গিয়েছেন। পাঁচ নম্বরেই রয়েছেন ভারতের আরেক তারকা ব্যাটার শুবমান গিল। এক ধাপ নেমে ১০-এ রয়েছেন শ্রেয়স আইয়ার। প্রথম ১০-এর বাইরে রয়েছেন কেএ রাহুল। তিনি দু’ধাপ উঠে ১২ নম্বরে রয়েছেন। রোহিত শর্মা শীর্ষে রয়েছেন ৭৮১ রেটিংয়ে। বিরাট কোহলির পয়েন্ট ৭৭৩। দুই তারকার মধ্যে পয়েন্টের ব্যবধান আট (ICC)।


