Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইসিসি-র বোর্ড মিটিংয়ে বাংলাদেশ ইস্যুতে ভোটাভুটি হয়। বেশির ভাগ বোর্ড সদস্যই টুর্নামেন্টের সূচি রক্ষা করতে বিকল্প দল নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন (ICC)।
চূড়ান্ত সময়সীমা বেধে দিল আইসিসি (ICC)
আইপিএল-এ মুস্তাফুজুরকে খেলতে না দেওয়ার পর থেকেই বাংলাদেশ একের পর এক সিদ্ধান্ত নিতে থাকে। প্রথমে তারা বাংলাদেশে আইপিএল সম্প্রচারণ নিষিদ্ধ করে। এরপর নিরাপত্তার কথা বলে ভারতে খেলতে আসতে অস্বীকার করে। সেই মর্মে চিঠি দেয় আইসিসি-কে। কিন্তু আইসিসি সেই আবেদন খারিজ করে তাদের ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানাতে বলে। আইসিসি-র সূত্র মারফত খবর আরও ২৪ ঘন্টা সময় বাড়ানো হয়েছে। অর্থাৎ ২২ জানুয়ারির মধ্যে বাংলাদেশকে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে (ICC)।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে আয়োজিত ম্যাচ খেলতে যদি বাংলাদেশ রাজি না থাকে, তবে তাদের বাদ দিয়েই টুর্নামেন্ট আয়োজন করা হবে। একই সঙ্গে ICC জানিয়ে দেয়, বাংলাদেশ সরে দাঁড়ালে তাদের পরিবর্তে অন্য একটি দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) নিজেদের সরকারের কাছেও অফিসিয়ালি জানাতে বলা হয়েছে।
বাংলাদেশ নিজেদের জেদ এখনও পর্যন্ত ধরে রেখেছে। তারা প্রথমে বলে তাদের সব ম্যাচের ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় করা হোক কিন্তু সেই আবেদন খারিজ করার পর BCB-র পক্ষ থেকে বিকল্প হিসেবে গ্রুপ পরিবর্তনের আবেদনও করা হয়। সেই আবেদনেও সাড়া দেয়নি আইসিসি।

আরও পড়ুন: Abhishek Banerjee : ‘জুমলা পার্টিকে ৫০-এর গণ্ডি পেরোতে দেব না’,কাশীপুরে ‘রণ’হুঙ্কার অভিষেকের
বুধবার (২১ জানুয়ারি) ICC-র বোর্ড মিটিংয়ে এই বিষয়ে ভোটাভুটি হয়। বেশির ভাগ বোর্ড সদস্যই টুর্নামেন্টের সূচি রক্ষা করতে বিকল্প দল নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। এর পরই এই কঠোর অবস্থান নেয় আইসিসি। রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত সফর নিয়ে বাংলাদেশের আপত্তির মধ্যেই BCB-কে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য শেষ ২৪ ঘণ্টার সময় দিয়েছে ICC।
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ছিল কলকাতা ও মুম্বইয়ে। বাংলাদেশ যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে বিশ্বকাপ খেলতে না আসে তবে পরবর্তী দল হিসেবে সুযোগ পাওয়া স্কটল্যান্ডের খেলা হবে এই দুই ভেন্যুতে। সুতরাং কলকাতার ক্রিকেটপ্রেমীদের বিশ্বকাপের ম্যাচ দেখার থেকে বঞ্চিত হবে হবে না (ICC)।


