Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকা ও ভারতের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইডেনে শেষ হয়েছিল মাত্র তিনদিনে। সেই নিয়ে বিতর্ক হয়েছে অনেক (ICC)।
ইডেন পিচ নিয়ে কী বললো আইসিসি? (ICC)
ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ নিয়ে তৈরি হওয়া বেশ কিছু বিতর্কের মধ্যে অন্যতম বিতর্ক ছিল ইডেন পিচ বিতর্ক। সিরিজ শেষ হওয়ার পরেও যা নিয়ে চর্চা চলেছে অনেকদিন। সদ্য শেষ হয়েছে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। মেলবোর্নে শেষ হওয়া সেই ম্যাচকে ঘিরেও তৈরি হয়েছিল পিচ বিতর্ক। মেলবোর্ন গ্রাউন্ডের পিচকে অসন্তোষজনক বলে রেটিং দিয়েছিল আইসিসি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ইডেন গার্ডেন্সের পিচকে ‘সন্তোষজনক’ বলে উল্লেখ করলেন (ICC)।
নভেম্বর মাসের ১৪ তারিখ ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ছিল। স্পিন অস্ত্রে দক্ষিণ আফ্রিকাকে জব্দ করতে গিয়ে সেই পরিকল্পনা বুমেরাং হয়ে যায় ভারতের জন্য। প্রোটিয়া বোলারদের মায়াজালে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। সেই সময় কোচ গৌতম গম্ভীরের পাশাপাশি সমালোচনার অন্যতম কেন্দ্রে ছিল পিচ। কিন্তু ইডেনের সেই পিচকে সন্তোষজনক বলে উল্লেখ করেন রিচি রিচার্ডসন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক তিনি।
ইডেনে দক্ষিণ আফ্রিকা ৩০ রানে ম্যাচ জিতেছিল। গুয়াহাটিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচের পিচকে ‘ভেরি গুড’ রেটিং দিয়েছিল আইসিসি। ৪০৮ রানে জিতে সিরিজ ২-০ করেছিল দক্ষিণ আফ্রিকা। ২৫ বছর পরে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা (ICC)।

আরও পড়ুন: Mamata Banerjee: পহেলগাঁও–দিল্লি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় মমতা
ইডেন টেস্টের পরে পিচ নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। ভারতের হেড কোচ গম্ভীর বলেছিলেন, ‘উইকেটে জুজু ছিল না। খেলা যায় না এমন উইকেট ছিল না। বেশিরভাগ উইকেটই নিয়েছে সিমাররা। ব্যাটারদের স্কিল ও মানসিক দক্ষতার পরীক্ষা দিতে হয়েছে…যারা পেরেছে তারাই রান পেয়েছে। আমরাও এরকমই চেয়েছিলাম। কিন্তু ঠিকমতো খেলতে না পারলে তো এমন হবেই।’
বিশ্বের অন্যপ্রান্তে আবার পিচ নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। মেলবোর্নে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্যাচ মাত্র দু’দিনেই শেষ হয়েছে। আইসিসি ‘অসন্তোষজনক’ রেটিংয়ের পাশাপাশি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে। নির্ধারিত পাঁচ দিনের টেস্ট ম্যাচ আগেই শেষ হয়ে যাওয়া দুই প্রান্তের দুই টেস্ট কেন্দ্র দুই রকম সার্টিফিকেট পেল (ICC)।


