Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পঞ্চম টেস্টের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া তবে আইপিএল-এর সবচেয়ে মূল্যবান তারকার প্রথম একাদশে থাকা নিয়ে ধোঁয়াশা (Australia)।
সিডনি টেস্টে দল ঘোষণা অস্ট্রেলিয়ায়র (Australia)
চলতি অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়া জিতে গিয়েছে তবে চতুর্থ টেস্টে হারতে হয়েছে অজি শিবিরকে। এবার পঞ্চম ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে অজি ব্রিগেড। সেই মতো ১৫ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। আগামী ৪ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হচ্ছে পঞ্চম টেস্ট। অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে সিরিজ জিতে রয়েছে (Australia)।
চতুর্থ টেস্টে ইংল্যান্ডের কাছে হারের পর অপরিবর্তিত স্কোয়াড নিয়েই পঞ্চম টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। দলের অধিনায়ক প্যাট কামিন্সকে সিরিজের শেষ টেস্টেও বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে এই ম্যাচে দলের নেতৃত্বে থাকবেন স্টিভ স্মিথ। চোটের কারণে প্রথম দুই ম্যাচে বাইরে থাকলেও তৃতীয় ম্যাচে দলে ফেরেন এবং সিরিজ জয় নিশ্চিত করে। তবে শেষ দুই ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে।

আরও পড়ুন: Dev : ফিরছে ‘টনিক’-এর ‘কাকা-ভাইপো’ জুটি, নতুন বছরে বড় সুখবর দিলেন দেব
জল্পনা সত্ত্বেও দলে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার উসমান খোয়াজা। সিরিজের শুরুতে ওপেনার হিসেবে নামলেও পরে তাঁকে নামানো হয় মিডিল অর্ডারে। প্রথম টেস্ট থেকে ওপেনিংয়ে ফর্মে রয়েছেন ট্র্যাভিস হেড। তবে ক্যামেরন গ্রিন প্রথম একাদশে আর জায়গা পাবেন কি না, তা নিয়ে জল্পনা চলছে। আগের ম্যাচগুলোতে তিনি সেই ভাবে দাগ কাটতে পারেননি। ফলে প্রথম একাদশে থাকবেন কিনা তিনি সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে (Australia)।
পঞ্চম অ্যাশেজে অস্ট্রেলিয়া দল
স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, টড মার্ফি, মাইকেল নেসার, ঝে রিচার্ডসন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার।


