Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: লিস্টিংয়ের প্রথম দিনেই বাজার কাঁপাল আইসিআইসিআই প্রুডেনশিয়াল এএমসি। আইপিও-র সাবস্ক্রিপশনও ছিল তাক লাগানো (ICICI)।
লিস্টিংয়েই ধামা ICICI Prudential AMC-র
আইসিআইসিআই প্রুডেনশিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দাপটের সঙ্গে পা রাখলো দেশের শেয়ার বাজারে। ইস্যু প্রাইসের থেকে অনেক বেশি দামে এক্সচেঞ্জে লিস্টিং হয়েছে ICICI Prudential AMC-র আইপিও-র। সাবস্ক্রিপশনের ধামাকার পর লিস্টিংয়েও লগ্নিকারীদের প্রত্যাশা পূরণ করল এই সংস্থা (ICICI)।
এই সংস্থার আইপিও ইস্যু প্রাইস ছিল ২,৬০০ টাকা। শুক্রবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই সংস্থার স্টকের লিস্টিং হয়েছে ২ হাজার ১৬৫ টাকায়। অর্থাৎ ইস্যু প্রাইসের থেকে ২০ শতাংশ বেশি দামে। বম্বে স্টক এক্সচেঞ্জে এই স্টকের লিস্টিং হয়েছে ২ হাজার ৬০৬ টাকায়। ২০.৩৮ শতাংশ বেশি দামে লিস্টিং হয়েছে। এর জেরে প্রথম দিনেই বড় অঙ্কের লাভের মুখ দেখেছেন লগ্নিকারীরা।
আইসিআইসিআই প্রুডেনশিয়াল এএমসি-র আইপিও-র সাবস্ক্রিপশনও ছিল নজরকাড়া। এই সংস্থার আইপিও-তে লগ্নির জন্য আবেদন জমা পড়েছিল ২.৯৬ লক্ষ কোটি টাকার। ৩৯.১৭ গুণ আবেদন জমা পড়েছিল এই সংস্থায় লগ্নির জন্য কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল বায়াররা আবেদন করেছিলেন সবচেয়ে বেশি।

এই সংস্থা আইপিও-র মাধ্যমে ৪ কোটি ৮৯ লক্ষ শেয়ার ছেড়েছিল। সমস্ত শেয়ার অফার-ফর-সেলের মাধ্যমে ছাড়া হয়েছিল। এর মাধ্যমে বাজার থেকে উঠেছে ১০ হাজার ৬০২ কোটি টাকা। এর প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ছিল ২,০৬১ টাকা থেকে ২,১৬৫ টাকা। ২০২৫ অর্থবর্ষে এই সংস্থার রেভিনিউ বেড়েছে ৩২ শতাংশ এবং নেট প্রফিটের ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: BCCI: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে দলে জায়গা পাবেন সঞ্জু?
এর আগে আইসিআইসিআই গ্রুপের আরও চারটি স্টক নাম লিখিয়েছিল শেয়ার বাজারে। সে গুলি হলো-আইসিআইসিআই ব্যাঙ্ক, আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স, আইসিআইসিআই লমবার্ড জেনারেল ইনশিওরেন্স এবং আইসিআইসিআই সিকিউরিটিজ (ICICI)।


