Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ আন্তর্জাতিক ফ্লাইটের শেষে যাত্রীদের সবচেয়ে বিরক্তিকর অভিজ্ঞতা হল ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে থাকা। ধীরগতির প্রক্রিয়ার ফলে হোটেল বা বাড়ি পৌঁছনোর আনন্দ অনেকটাই ম্লান হয়ে যায়। ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে যাত্রীসংখ্যা দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যার সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে সরকার(Immigration)।
আধুনিক ও দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া (Immigration)
স্বরাষ্ট্রমন্ত্রকের চালু করা ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন ট্রাস্টেড ট্রাভেলার প্রোগ্রাম (FTI TTP)-এর লক্ষ্য ইমিগ্রেশন প্রক্রিয়াকে আধুনিক ও দ্রুত করা। এই ব্যবস্থায় আগেভাগে যাচাই করা ভারতীয় নাগরিক ও ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (OCI) কার্ডধারীরা স্বয়ংক্রিয় ই-গেট ব্যবহার করে কয়েক সেকেন্ডেই ইমিগ্রেশন পার হতে পারবেন।
সময় কমবে ইমিগ্রেশনের (Immigration)
ইমিগ্রেশন বিশেষজ্ঞ মনীশ শ্রীবাস্তবের মতে, “এই উদ্যোগের মূল কথা হল পূর্বানুমেয়তা। যাত্রীরা আর ভাববেন না পাঁচ মিনিট লাগবে না চল্লিশ মিনিট লাগবে।”
বর্তমানে বেশি আন্তর্জাতিক ফ্লাইট একসঙ্গে নামায় ম্যানুয়াল কাউন্টারগুলির উপর চাপ বেড়েছে। এর ফলে শুধু যাত্রীদের ভোগান্তিই নয়, বিমানবন্দরের সামগ্রিক ব্যবস্থাও প্রভাবিত হচ্ছে।
আরও স্মার্ট নিরাপত্তা (Immigration)
FTI TTP-তে নথিভুক্ত যাত্রীরা অনলাইনে আবেদন করার পর বায়োমেট্রিক তথ্য (মুখ ও আঙুলের ছাপ) জমা দেন। অনুমোদন পেলে নির্দিষ্ট বিমানবন্দরের ই-গেট ব্যবহার করে যাতায়াতে দ্রুত ছাড়পত্র মেলে। শ্রীবাস্তবের কথায়, “এটা নিরাপত্তা কমানো নয়, বরং নিরাপত্তাকে আরও স্মার্ট করা।”
আরও যাত্রীবান্ধব বিমানবন্দর (Immigration)
এই মুহূর্তে দেশের ১৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে এই ব্যবস্থা চালু আছে। সাত বছরের বেশি বয়সি ভারতীয় ও OCI কার্ডধারীরা বিনামূল্যে এতে যোগ দিতে পারেন, তবে ইমিগ্রেশন চেক প্রয়োজন এমন পাসপোর্ট এর আওতায় পড়বে না। বিশেষজ্ঞদের মতে, দ্রুত ও চাপমুক্ত ইমিগ্রেশন ভবিষ্যতে ভারতের বিমানবন্দরগুলিকে আরও যাত্রীবান্ধব করে তুলবে। শ্রীবাস্তবের ভাষায়, “এটা শুধু গতি নয়, যাত্রীদের সময় ও মর্যাদার প্রতি সম্মান।”



