Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সাবেক পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছে সামাজিক মাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। পরিবারের দাবি, তাঁকে সপ্তাহের পর সপ্তাহ আলাদা সেলে আটকে রাখা হয়েছে এবং নির্যাতন করা হয়েছে(Imran Khan)। ইমরানের ছেলে ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) নেতৃত্ব তাঁর ‘প্রুফ অফ লাইফ’ বা জীবনের প্রমাণ চাইলেও প্রশাসন বলছে — ইমরান “সুস্থ আছেন এবং চিকিৎসা পাচ্ছেন।” এরই মধ্যে প্রশ্ন ঘনিয়েছে প্রাক্তন পাক ক্রিকেটদলের অধিনায়কের পরিবার পরিজনদের নিয়ে।
ঠিক কারা ইমরানের পরিবার? বোন,সন্তান এবং স্ত্রী কারা? (Imran Khan)
৫ অক্টোবর ১৯৫২ সালে লাহোরে জন্ম ইমরানের বাবা ছিলেন ইকরামুল্লাহ খান নিয়াজি। তিনি পশতু বংশের একজন সিভিল ইঞ্জিনিয়ার ও পাকিস্তান মুভমেন্টের সক্রিয় সদস্য। মা শওকত খানম ছিলেন গৃহিণী। মায়ের মৃত্যু ইমরানকে মানবসেবা ও ক্যানসার হাসপাতাল নির্মাণে অনুপ্রাণিত করে।

ইমরানের বোনেরা (Imran Khan)
রুবিনা খানম: লন্ডন স্কুল অব ইকনমিকস থেকে পড়াশোনা, জাতিসংঘে উচ্চপদে কাজ করেছেন
আলিমা খানম: ব্যবসায়ী ও সমাজসেবী। উচ্চমানের টেক্সটাইল ও ফ্যাশন ব্যবসার মালিক। ইমরান খান ফাউন্ডেশন ও নামাল এডুকেশন ফাউন্ডেশনের বোর্ড সদস্য
উজমা খানম: পেশায় সার্জন। জনসমক্ষে খুব কম আসেন
ইমরানের স্ত্রী (Imran Khan)
রেহাম খান (দ্বিতীয় স্ত্রী): সাংবাদিক। ২০১৫ সালে বিয়ে, ১০ মাসেই বিচ্ছেদ। পর পর বিতর্কিত বই লেখেন
বুশরা বিবি (বর্তমান স্ত্রী): সুফি পিরনি ও আধ্যাত্মিক উপদেষ্টা, তাঁর বিরুদ্ধেও অভিযোগ ও মামলা রয়েছে
ইমরানের সন্তান (Imran Khan)
প্রথম স্ত্রী জেমাইমার ঘরে দুই ছেলে—
সুলাইমান ইশা খান (১৯৯৬): যুক্তরাজ্যে বসবাস করেন, তিনিই বাবার ‘প্রুফ অফ লাইফ’-এর দাবি তোলেন
কাসিম খান (১৯৯৯): ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ইতিহাসে পড়াশোনা
এ ছাড়া ইমরানের এক কন্যা রয়েছে — টেরিয়ান জেড খান
ইমরান কোথায়? সত্যিই কি সংকটে? উত্তর এখনও অজানা। কিন্তু তাঁর পরিবার নিয়ে জনতার আগ্রহ এখন চূড়ান্ত পর্যায়ে।
আরও পড়ুন: AL Falah: কোটি কোটি টাকার জমি হাতিয়ে শিক্ষা প্রতিষ্ঠান: বড়সড় অভিযোগে আল ফালাহ-র প্রতিষ্ঠাতা



