Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক শর্মাকে আটকাতে অজিদের ভরসা বেন (Ind vs Aus)।
অভিষেককে সামলাতে অস্ট্রেলিয়ার বাজি বেন (Ind vs Aus)
ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফলাফল এখন ১-১। দলে নেই মিচেল স্টার্ক। চোটের কারণে নেই জনসনও। শুরুতে একজন বাঁহাতি পেসারই ভারতীয় টপ অর্ডারকে ধাক্কা দিতে পারে বলেই মনে করছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। সেই কারণে বাকি দুই ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে বাঁ হাতি বেন ডারউইসকে। ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা একমাত্র ব্যাটার যিনি এই সিরিজে ১০০-র বেশি রান করেছেন। স্ট্রাইক রেট ১৬৭.১৬। এই ফরম্যাটে হাজার রানে পৌঁছাতে তাঁর আর দরকার মাত্র ৩৯ রান। আর সেটা আজ করতে পারলে ভারতীয়দের মধ্যে দ্রুততম হাজারের রেকর্ডে ছোঁবেন বিরাট কোহলিকে (Ind vs Aus)।
বিরাট পৌঁছেছিলেন হাজার রানের মাইল ফলকে ২৭ ইনিংসে। আর ৩৯ রান করলে বলের নিরিখে সূর্যকুমারের বিশ্বরেকর্ডও ভেঙে দেবেন তিনি। ৫৭৩ বলে হাজার করেছিলেন সূর্য, অভিষেক এখন পর্যন্ত খেলেছেন ৫০০ বল।নজর থাকবে শুবমান গিলের দিকেও। ভাইস ক্যাপ্টেন হয়ে টিমে ফিরে এলেও এখনও পর্যন্ত এই ফরম্যাটে সেই ভাবে ছন্দে পাওয়া যায়নি গিলকে। কিন্তু বাইরে চলে যেতে হয়েছে সঞ্জু স্যামসনকে। গত ম্যাচে মিডল অর্ডারে সঞ্জুকে বসিয়ে খেলানো হয় জিতেশ শর্মাকে। ১৩ বলে ২২ নট আউট করে ম্যাচ জেতানোয় বড় ভূমিকা নিয়েছিলেন জিতেশ।

আরও পড়ুন: Vidyasagar University: চুক্তিভিত্তিক প্রফেসর হবেন? সুযোগ দিল এই বিশ্ববিদ্যালয়!
শিবম দুবে গত ম্যাচে বল হাতে ব্যর্থ হয়েছেন। চোট সরিয়ে শেষ দুই ম্যাচের জন্য তৈরি নীতিশ নীতীশ কুমার রেড্ডি। আজ দুবে ও রেড্ডির মধ্যে একজনকে বাছতে হবে ভারতকে। বোলিং কোচ মর্নি মর্কেল ম্যাচের আগে বলছেন, ‘সব সময়ে হাতে বিকল্প থাকা ভালো। যাতে বিভিন্ন পজিশনে পরিস্থিতি অনুযায়ী বদল করা যায়। পেসার হিসেবে বুমরার সঙ্গী হবেন গত ম্যাচের সেরা অর্শদীপ। স্পিনার হিসেবে বরুণের সঙ্গে থাকবেন অক্ষর ও ওয়াশিংটন। একটা মাত্র সুযোগে ওয়াশিংটন ৪৯ রানের ম্যাচ ঘোরানো ইনিংস খেলে দেন। সব টিমই এখন আগামী বছরের বিশ্বকাপের কথা ভেবে টিম সাজাচ্ছে। ভারত ব্যতিক্রম নয়। এখন দেখার কোন দল নিয়ে আজ নাম ভারত অজিদের বিরুদ্ধে (Ind vs Aus)।


