Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ফের আতঙ্কের ছায়া নামল ফ্রান্সে (France)। বুধবার সকালে আটলান্টিক উপকূলবর্তী শহর ওলেরনে এক ব্যক্তি আচমকা পথচারী ও সাইকেল আরোহীদের উপর গাড়ি চালিয়ে দেন। মুহূর্তের মধ্যেই চিৎকারে ফেটে পড়ে রাস্তাঘাট, রক্তাক্ত দেহ পড়ে থাকে চারিদিকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর গাড়িটি উল্টে গেলে ওই চালক গাড়ির ভেতর থেকেই চিৎকার করে ওঠেন-“আল্লাহু আকবর!” সেই আওয়াজ শুনেই ঘটনাস্থলে উপস্থিত মানুষজন আরও আতঙ্কিত হয়ে পড়েন।
১০ জন আহত (France)
এই ভয়াবহ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে (France) স্থানীয় প্রশাসন জানিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায় এবং গাড়িচালককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির বয়স প্রায় ৩৫ বছর, এবং তিনি নিকটবর্তী ছোট মৎস্যগ্রাম লা কোটিনিয়েরের বাসিন্দা বলে জানা গেছে।
মুহূর্তের মধ্যেই সব লন্ডভন্ড (France)
প্রাথমিক তদন্তে জানা গেছে, বুধবার সকাল প্রায় ৯টার দিকে (France) ঘটনাটি ঘটে। ব্যস্ত রাস্তায় যখন মানুষজন অফিস বা বাজারের পথে, ঠিক তখনই ওই ব্যক্তি নিজের গাড়িটি সোজা ভিড়ের মধ্যে চালিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, “হঠাৎ দেখলাম একটি গাড়ি দ্রুত গতিতে আসছে, মানুষ ছিটকে পড়ছে চারদিকে। মুহূর্তের মধ্যেই সব লন্ডভন্ড হয়ে গেল।”
ধর্মীয় স্লোগান
গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শেষমেশ রাস্তার ধারে উল্টে যায়। পুলিশ যখন তাকে উদ্ধার করতে যায়, তখনও সে নাকি ধর্মীয় স্লোগান দিচ্ছিল। ফলে স্বাভাবিকভাবেই জঙ্গি হামলার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত তার সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের প্রত্যক্ষ যোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফ্রান্সের পুলিশ। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এটি সন্ত্রাসপ্রসূত হামলা নাকি মানসিক ভারসাম্যহীনতার কারণে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনা।

অতীতে অপরাধমূলক ইতিহাস
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ওই ব্যক্তির অতীতে অপরাধমূলক ইতিহাস রয়েছে। তাকে একাধিকবার মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। সেই প্রেক্ষিতে এখন পুলিশ তার মানসিক ও ব্যক্তিগত অবস্থা নিয়েও খোঁজখবর নিচ্ছে।
আরও পড়ুন: Donald Trump: সুন্দরী কমলা গানে উদ্দাম নাচ ট্রাম্পের!
ওলেরন শহরটি সাধারণত শান্তিপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। আটলান্টিক উপকূলের এই ছোট শহরে এমন ঘটনা বিরল। স্থানীয় প্রশাসনের এক মুখপাত্র বলেন, “এখানে এ রকম কিছু ঘটবে তা আমরা কল্পনাও করিনি। মানুষের নিরাপত্তাই এখন আমাদের প্রথম অগ্রাধিকার।”
স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার নিন্দা…
ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার নিন্দা জানিয়ে জানিয়েছেন, হামলাকারীর উদ্দেশ্য ও মানসিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা যাতে আতঙ্কে না ভোগেন তার জন্য বাড়ানো হয়েছে পুলিশি টহল।


