Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ (Ind vs Aus)।
টস জিতে বল করার সিদ্ধান্ত অজিদের (Ind vs Aus)
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফল ১-১। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ ভারতের ব্যাটিং বিপর্যয়ের কারণে সহজেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচ ভারত জিতে সিরিজের সমতা ফেরায়। অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দরের দাপটে অজিদের বিরুদ্ধে ৫ উইকেটে জয় তুলে নেয় ভারত। সিরিজ জিততে গেলে বাকি দুই ম্যাচ জিততেই হবে। শেষ দুই ম্যাচে অজি শিবিরে থাকছেন না তারকা ব্যাটার ট্র্যাভিস হেড। এমন অবস্থায় আজ কুইন্সল্যান্ডে আয়োজিত হচ্ছে চতুর্থ ম্যাচ (Ind vs Aus)।
টসের ভাগ্য যে ভারতের খুব একটা ভাল না সেটা প্রমাণিত। একের পর এক টস হার। টস হেরে নজির সৃষ্টি করেছিল ভারত। মাঝে হঠাৎ অঘটনের মতো হোবার্টে টস জিতে ফেলেছিলেন সূর্যকুমার যাদব। তবে পরের ম্যাচেই ফের হারতে হল সূর্যকুমার যাদবকে।এই ম্যাচেও ভারতকে হারতে হয় টসে। টসে জিতে অজি অধিনায়ক মিচেল মার্শ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। অস্ট্রেলিয়া তাদের দলে চারটে বদল করেছে। চোট সারিয়ে দলে ফিরেছেন ম্যাক্সওয়েল। তাছাড়াও দলে এসেছেন জাম্পা, ডোয়ারসুইস, ম্যাক্সওয়েল ও ফিলিপ দলে এসেছেন।

আরও পড়ুন: 6 November Horoscope: বিশাখা নক্ষত্রের প্রভাবে ভাগ্য খুলবে কাদের?
ভারতের প্রথম একাদশ
শুবমান গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, জিতেশ শর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরা
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
ম্যাচ শর্ট, মিচেল মার্শ, জশ ইংলিশ, টিম ডেভিড, জশ ফিলিপ, মার্কোস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, জ্যাভিয়ের বার্টলেট, বেন ডোয়ারসুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা (Ind vs Aus)


