Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টস ভাগ্য আজও প্রসন্ন হলো না ভারতের উপর। অস্ট্রেলিয়া সফরে একটা ম্যাচেও টস জিতলেন না ভারতীয় অধিনায়ক শুভমন গিল (Ind vs Aus)।
টানা টসে হার ভারতের (Ind vs Aus)
টেস্টে অধিনায়ক হিসেবে শুরুটা ভাল হলেও ওয়ানডে-তে শুরুটা মোটেও ভাল হলো না শুভমন গিলের। প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ হেরে গিয়েছে গম্ভীর শিবির। আজ নিয়মরক্ষার ম্যাচে খেলতে নেমেও টস ভাগ্য ভারতের পাল্টালো না। টানা ১৮টি ম্যাচে টসে হেরে করত নজির ভারতের। আজ ভারতের কাছে হোয়াইটওয়াশ এড়ানোটাই মূল লক্ষ্য আর অজিদের টার্গেট থাকবে ৩-০ করে সিরিজ জিততে। রোহিত শর্মার পর অধিনায়ক বদল হলেও বদল হলো না টস ভাগ্যে। টানা ১৮টি ম্যাচে টস হারা একপ্রকার অসম্ভব কিন্তু এবার তা বাস্তবিয়ত হলো (Ind vs Aus)।
পরিসংখ্যান বলছে, টানা ১৮ ম্যাচে কোনও দলের টস হারার সম্ভাবনা ০.০০০৩৮১৪৭ শতাংশ। অর্থাৎ ২ লাখ ৬২ হাজার ১৪৪ বারের মধ্যে মাত্র একবার ঘটতে পারে এমন বিরল ঘটনা। যা কার্যত একপ্রকার অসম্ভবই বলা চলে। কিন্তু ভাগ্য এমনই যে সেই বিরল ঘটনাও সত্যি হয়েছে ভারতের ওয়ানডে দলের ক্ষেত্রে। ২০২৩ সালে শেষবার ODI ফরম্যাটে ভারত টস জিতেছিল।

আরও পড়ুন: SIR: তামিলনাড়ুতে এক সপ্তাহের মধ্যে শুরু বিশেষ নিবিড় সমীক্ষা, বাংলাতেও কি আসন্ন?
বিশ্বকাপের সেমি ফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা টস জিতেছিলেন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। এরপর টানা ১৮টি ম্যাচ খেলছে ভারত আর এই সবকটি ম্যাচেই টসে হেরে রেকর্ড ভারতের। ১২টি টস হেরেছেন রোহিত শর্মা। কেএল রাহুল ৩টি এবং গিল ৩টি ম্যাচে টসে হেরেছেন। বচেয়ে বেশি ম্যাচে টস হারার তালিকায় দুইয়ে রয়েছে নেদারল্যান্ডস। ১১টি ম্যাচে টসে হেরেছিল তারা (Ind vs Aus)।
তবে টস হেরেও মেজাজ হারাননি ভারতীয় ক্যাপ্টেন শুবমান গিল। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজ়ি অধিনায়ক মিচেল মার্শ। এই নিয়ে শুভমন গিল বলেন, ‘টস জিতলে আমরা বোলিংই করতাম। তাই যা চেয়েছিলাম, সেটাই পেয়েছি আমরা।’ এখন দেখার এই ম্যাচে ভারত হোয়াইটওয়াশ এড়াতে পারে কিনা (Ind vs Aus)।


