Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের আগে দেশের (SIR) বিভিন্ন রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা বা Special Intensive Revision শুরু হওয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বিহারে এই প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে, আর তামিলনাড়ুতেও তার সূচনা হতে চলেছে আগামী এক সপ্তাহের মধ্যেই। এই ঘোষণার পরই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা ছড়িয়েছে – এবার কি পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে SIR?
জনস্বার্থ মামলার শুনানি (SIR)
শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে এক জনস্বার্থ মামলার (SIR) শুনানিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী সাত দিনের মধ্যে তামিলনাড়ুতে SIR শুরু হবে। কমিশনের স্ট্যান্ডিং কাউন্সেল নিরঞ্জন রাজাগোপালন আদালতে বলেন, “দেশব্যাপী বিশেষ নিবিড় সমীক্ষার অংশ হিসেবেই তামিলনাড়ুতে এই প্রক্রিয়া শুরু হবে। সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশ মেনে কমিশন এই কাজ সম্পন্ন করবে।”
স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবি (SIR)
এই মামলাটি করেন এআইএডিএমকে-র প্রাক্তন বিধায়ক বি. সত্যনারায়ণন , যিনি ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত নগর বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি ছিলেন। তার অভিযোগ, ভোটার তালিকায় অসংগতি ও ভুয়ো নাম যুক্ত হওয়ায় নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ব্যাহত হচ্ছে। সেই কারণেই তিনি স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন।
ধাপে ধাপে এই বিশেষ নিবিড় সমীক্ষা চালানো হবে
মাদ্রাজ হাইকোর্টে শুনানির সময় প্রধান বিচারপতি মণীন্দ্র মোহন শ্রীবাস্তব এবং বিচারপতি জি. অরুল মুরুগানের ডিভিশন বেঞ্চে কমিশনের প্রতিনিধি জানান, তামিলনাড়ুর পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যেও ধাপে ধাপে এই বিশেষ নিবিড় সমীক্ষা চালানো হবে। এরই মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে কমিশনের বৈঠকও হয়েছে বলে জানা গেছে।

জল্পনা তীব্র
এই ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়েছে। কারণ, আগামী সাত-আট মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। একই সময়ে তামিলনাড়ুতেও ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বিশেষজ্ঞদের মতে, যদি ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে SIR সম্পন্ন করতে হয়, তাহলে দুই রাজ্যেই প্রায় একই সময়ে প্রক্রিয়া শুরু করা হতে পারে। শুধু পশ্চিমবঙ্গ বা তামিলনাড়ু নয় – ২০২৬ সালে অসম, কেরল ও পুদুচেরি-তেও বিধানসভা নির্বাচন নির্ধারিত। তাই ওই রাজ্যগুলিতেও SIR শুরু নিয়ে অনুমান ও আলোচনার ঝড় উঠেছে।
আরও পড়ুন: Weather Update: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, সোমবারই জন্ম নিতে পারে ঘূর্ণিঝড়!
রাজ্যের রাজনৈতিক মহল এ নিয়ে সরব হলেও, নির্বাচন কমিশন এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে SIR শুরুর কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য জানিয়েছেন, “নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, সারা দেশজুড়েই বিশেষ নিবিড় সমীক্ষা হবে। সুতরাং পশ্চিমবঙ্গেও তা হবে, এটি স্বাভাবিক।” যদিও তিনি আরও বলেন, “ঠিক কবে থেকে বাংলায় প্রক্রিয়া শুরু হবে, তা একমাত্র নির্বাচন কমিশনই জানাতে পারবে।”


