Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রবল বৃষ্টিতে খেলা বাতিল হয়ে গেল। ২-১ এগিয়ে থাকার কারণে সিরিজ নিজেদের পকেটে পুড়ল ভারত (Ind vs Aus)।
টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের (Ind vs Aus)
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ২-১ এগিয়ে থেকে আজ সিরিজ জেতার লক্ষ নিয়ে খেলতে নামে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অন্যদিকে অস্ট্রেলিয়ার মূল লক্ষ্য ছিল সিরিজে সমতা ফেরানো। ভারতের প্রথম একাদশে পরিবর্তন আনা হয়। তিলক বর্মার বদলে দলে আজ জায়গা পান রিঙ্কু (Ind vs Aus)।
তবে টস ভাগ্য ভারতের আজও সঙ্গে দেয় নিই। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ। সেই মত ব্যাট করতে নামে ভারতীয় দল। ভারতের দুই ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মা নিজেদের দুরন্ত ছন্দে রান তুলতে শুরু করেন। ৪ ওভার ৫ বলে কোনও উইকেট না হারিয়ে ভারত তুলে নেয় ৫২ রান। সেই সময় খেলা বৃষ্টির কারণে বন্ধ হলে আর শুরু হতে পারেনি। পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ পরিত্য়ক্ত ঘোষণা করা হল। ম্যাচ পরিত্যক্ত হলেও ভারত কিন্তু সিরিজ জিতে নিল ২-১-এ।

আরও পড়ুন: Afghanistan: আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত পাকিস্তানের, বাড়ছে সীমান্ত উত্তেজনা
ভারতের স্কোর তখন বিনা উইকেটে ৫২ রান। শুভমন গিলের ব্যাটে তখন এসেছে ১৬ বলে ২৯ রান। রয়েছে ৬টি ৪। অন্যদিকে অভিষেক শর্মার ব্যাটে তখন ১৩ বলে ২৩ রান। ১টি চার ও ১টি ছয়। প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন অভিষেক শর্মা (Ind vs Aus)।


