Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টসে হেরে প্রথমে ব্যাট করতে নামবেন সূর্যককুমার যাদবরা (IND vs ENG)।
সেমির যুদ্ধে ভারত-ইংল্যান্ড (IND vs ENG)
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালের দৌড়ে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। ম্যাচ শুরুর আগে থেকেই মাঠে সমর্থকদের ভিড় উপচে পড়তে শুরু করে। এই ওয়াংখেড়ের গ্যালারিই সাক্ষী ছিল ২০১১ সালের বিশ্বকাপে জয়ের আবার এই মাঠেই ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেছিলেন অভিষেক শর্মা। তবে এই বিশ্বকাপে টানা অফ ফর্মে চলা অভিষেককে চিন্তায় রয়েছে গম্ভীর বাহিনী। খেলার আগে মাঠে খেলার আগে মাঠে অনুশীলন শুরু করে দিয়েছিল ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে নিতে কোনও খামতি রাখেননি দুই দলের ক্রিকেটাররা (IND vs ENG)।
একদিকে কলকাতা যেমন হতাশ করে না তেমনই এই স্টেডিয়াম। খেলা শুরু আগে থেকেই সমর্থকরা তৈরি হতে থাকে ভারতীয় দলের হয়ে গলা ফাটানোর জন্য। আজ যে দল জিতবে সে মুখোমুখি হবে ফাইনালে নিউ জিল্যান্ডের। সেমিফাইনালের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় পেয়ে অ্যালেনরা আত্মবিশ্বাসের চরমে। ফলে তাঁরা যেকোন দলকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত।

সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়েতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। হ্যারি ব্রুক বললেন, রান তাড়া করতেই পছন্দ করবেন তাঁরা। এদিকে টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্য জানিয়ে দিলেন, ‘টস জিতলে আমরা এই ম্যাচে শুরুতে ব্যাটিংই করতাম।’ অভিষেক শর্মার দলে থাকা নিয়ে জল্পনা চললেও দলে কোনও পরিবর্তন করেনি ভারতীয় শিবির (IND vs ENG)।

আরও পড়ুন: Chiroshokha : একসঙ্গে ঘর বেঁধেও কি আলাদা পথে হাঁটবে স্বতন্ত্র–কমলিনী
ভারতের প্রথম একাদশ (IND vs ENG)
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে, অর্শদীপ সিং, জশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী।
ইংল্যান্ডের প্রথম একাদশ
ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, টম ব্যান্টন, স্যাম কারেন, উইল জ্যাকস, জেমি ওভার্টন, লিয়াম ডসন, জোফ্রা আর্চার, আদিল রশিদ


