Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : আইপিএলের জন্মদাতা তিনি, সেই মেগা টুর্নামেন্টের জন্মলগ্ন থেকেই বিতর্ক শুরু। এবার আর একবার বিতর্কের আগুন জ্বাললেন ললিত মোদী (Lalit Modi)। এর আগেও ‘স্ল্যাপগেট’ কাণ্ডের ভিডিও সামনে এনে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।
জনপ্রিয়তা বাড়াতে নিয়ম ভঙ্গ (Lalit Modi)
এই মুহূর্তের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ হলো আইপিএল। আলোর ঝলকানি থেকে শুরু করে বলিউড ছোঁয়া সব মিলিয়েই এই লিগ জাঁকজমকপূর্ণ। ২০০৮ সালে শুরু হওয়া এই লিগের জনপ্রিয়তা এখন তুঙ্গে। প্রথম খেলাতেই বাজিমাত করে আইপিএল। কিন্তু এবার সেই সময়ের এক ঘটনার কথা সামনে এলো যা শুনে আপনিও চমকে উঠবেন আর সেই কথা সামনে এনেছেন স্বয়ং আইপিএলের জন্মদাতা ললিত মোদী (Lalit Modi)।
২০০৮ সালে শুরু হওয়া এই টুর্নামেন্ট যে শুধুই ক্রিকেট ছিল না বরং তার পিছনে ছিল আরও অনেক বড় অঙ্ক ও রিস্ক, সেই কোথায় জানালেন তিনি। আইপিএলের জনপ্রিয়তা যত দিন গেছে ততই বেড়েছে তবে এই জনপ্রিয়তার পিছনে ছিল তদানন্তিন আইপিএল বস ললিত মোদী। তিনি এক সাক্ষাৎকারে স্বীকারোক্তির শুরে জানিয়েছেন ‘ম্যাচের প্রথম দিনেই সব নিয়ম ভেঙেছিলাম’। আর সেই নিয়ম তিনি ভেঙেছিলেন আইপিএলকে সবথেকে বেশি মানুষের কাছে পৌঁছে দিতে (Lalit Modi)।
আরও পড়ুন: India vs Korea: এশিয়া কাপে ভারতের ছন্দপতন, আটকাতে হলো কোরিয়ার কাছে
আইপিএলের প্রথম বছরের ব্রডকাস্ট পার্টনার ছিল সনি নেটওয়ার্ক। কিন্তু তারা কোন চ্যানেলে খেলা দেখাবে এবং সেটা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে কিনা সেই নিয়ে সন্দেহ ছিল তার। সেই জন্য নিয়ম ভেঙে তিনি অন্য চ্যানেল ও বাকি নিউস চ্যানেলদের উৎসাহিত করেন যাতে তারা খেলা সম্প্রচার করেন। মাইকেল ক্লার্ককে এক সাক্ষাৎকারে নিজেই সেই কথা জানিয়েছেন তিনি।

তবে এটাই নয় সম্প্রতি ‘স্ল্যাপগেট’ কাণ্ডের পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ্যে এনে বিতর্ক জড়িয়েছেন ললিত মোদী। ২০০৮ সালের আইপিএলে মাঠে হরভজন সিং শ্রীসন্থকে চড় কষান আর সেই ঘটনা নিয়ে জোর বিতর্ক হয়েছিল ক্রিকেট দুনিয়ায়। ললিত মোদীর পোস্ট করা সেই পুরনো ভিডিও ফের ক্রিকেট মহলে আবার তোলপাড় তুলেছে (Lalit Modi)। ভাজ্জি নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ভাজ্জি রোষের সুরে বলেছেন, ‘ভিডিও ফাঁস করার ধরনটাই ভুল। এর পিছনে হয়তো স্বার্থ লুকিয়ে আছে। আঠারো বছর আগে যা ঘটেছিল, মানুষ সেটা ভুলে গিয়েছে। এখন আবার মনে করানোটা ঠিক নয়।’


