Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে বড় রান পাননি রো-কো জুটি। তবে এই ম্যাচেও রান পেলেন শুভমন গিল (Ind vs NZ)।
কেএল রাহুলের অনবদ্য নক (Ind vs NZ)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও রেকর্ড বুকে নাম লেখালেন বিরাট। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক বিরাট। আগের ম্যাচেই ছুঁয়েছিলেন মাস্টার-ব্লাস্টারকে। এই ম্যাচে নেমেই ভাঙলেন সেই রেকর্ড। তবে এই ম্যাচে বড় রান পাননি বিরাট। তাঁকে ফিরতে হয় ২৩ রানেই। ওয়ানডে আন্তর্জাতিকে টানা পাঁচটি ৫০ প্লাস স্কোর ছিল বিরাটের। আর একটা করলেই তিনি ভাঙতেন শচীন, রোহিত, দ্রাবিড়দের রেকর্ড। কিন্তু সেই রেকর্ড হাতছাড়া হলো বিরাটের (Ind vs NZ)। বিরাট ব্যর্থ হলেও ভারত বড় রান করল, সৌজন্যে কেএল রাহুল।
কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডেতে শচীন করেছিলেন ১৭৫০ রান। বিরাট সেই সংখ্যাকে ছাপিয়ে নতুন রেকর্ড করলেন নিজের নামে। বিরাট কোহলির এখন কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে-তে মোট রান ১৭৭৩।
টসে হেরে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় নিউ জিল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও এই ম্যাচেও বড় রান পেলেন না রোহিত শর্মা। বড় শট মারতে গিয়েই ২৪ রানে আউট হন রোহিত। তাঁর ইনিংসে রয়েছে ৪টি চার। রোহিত শর্মা বড় রান না পেলেও শুভমন গিল নিজের অর্ধশতরান পূরণ করেন। তবে এই ম্যাচেও তাঁর শর্ট বলে দুর্বলতার ছবি ধরা পড়ল। কাইল জেমিসনের বলে ৫৬ রান করে সাজঘরে ফেরেন বিরাট। ভাল ফর্মে থাকলেও শতরান হাতছাড়া করে এলেন ভারতের অধিনায়ক (Ind vs NZ)।
৯৯ রানে দুই উইকেট পড়ে গেলে পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। কিন্তু বড় রানের জুটি বাঁধতে পারেননি এই দুই তারকা। শ্রেয়স ড্রেসিং রুমে ফেরেন ৮ রানে ও বিরাট কোহলি ফেরেন ২৩ রানে। তবে এরপর খেলার হাল ধরেন কেএল রাহুল।

আরও পড়ুন: US University: পালক-পনিরের গন্ধে আপত্তি: আমেরিকায় আইনি লড়াইয়ে জয় ২ ভারতীয় পিএইচডি পড়ুয়ার
টিম ইন্ডিয়ার নতুন মিস্টার ডিপেন্ডেবল এখন বলা যায় কেএল রাহুলকে। একসময় রাহুল দ্রাবিড়কে দেখা যেত যেকোন কঠিন পস্থিতিতে খুঁটি হয়ে ক্রিজে দাঁড়িয়ে থাকতে এবং দলকে সঠিক দিশা দেখাতে। প্রথম ম্যাচেও যখন বিরাটের উইকেটের পর ভারত চাপে পড়ে যায় সেই ম্যাচেও শেষ পর্যন্ত মাঠে থেকে দলকে জিতিয়ে ফেরেন তিনি। এই ম্যাচেও উইকেট হারিয়ে যখন চাপ ভারতের উপর তখনও দলের হাল ধরেন কেএল।

জাদেজাকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান তিনি। তবে জাদেজাও সাজঘরে ফেরেন ২৭ রান করে। তবে মাটি আঁকড়ে লড়াই চালিয়ে যান রাহুল (Ind vs NZ)। শেষ পর্যন্ত নিজের সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল। তাঁর ১১২ রানের ইনিংসে রয়েছে ১১টি চার ও ১টি ছয়। শেষ পর্যন্ত নিজের সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল। ভারতের স্কোর ৫০ ওভারের শেষে ২৮৪। ভারতের স্কোর ৫০ ওভারের শেষে ২৮৪।
ম্যাচে তিনটে উইকেট নেন ক্রিস্তিয়ান ক্লার্ক। একটি করে উইকেট নেন কাইল জেমিসন, জাকারি ফলকেস, জেডেন লিনক্স ও মিচেল ব্রেসওয়েল।


