Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রঞ্জির কোয়ার্টার ফাইনালে নামার আগে চাপ বাড়ল মুম্বইয়ের (Sarfaraz Khan)।
রঞ্জিতে নামার আগে হাসপাতালে সরফরাজ (Sarfaraz Khan)
রঞ্জির কোয়ার্টার ফাইনালে শুক্রবার মুম্বই নামছে কর্নাটকের বিরুদ্ধে। চলতি মরশুমে বেশ ভাল ছন্দে রয়েছে কর্নাটক। ব্যাট হাতে প্রায় প্রতি ম্যাচেই রানা পাচ্ছেন দেবদত্ত পাডিক্কল। এই ম্যাচে কর্নাটকের হয়ে মাঠে নামবেন কেএল রাহুল। তিনিও ছন্দে রয়েছেন। সব মিলিয়ে মুম্বইয়ের সামনে এই ম্যাচ বড় চ্যালেঞ্জ। এই গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে মুম্বই শিবিরে বড় ধাক্কা। মাঠে নামার আগে হাসপাতালে ভর্তি হলেন সরফরাজ খান। যা মুম্বই শিবিরের জন্য চিন্তার কারণ (Sarfaraz Khan)।
বুধবারও সরফরাজ খান ছিলেন মুম্বই দলের সঙ্গে। ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন যখন পেপ টক দিচ্ছেলেন দলকে সেই সময়ও উপস্থিত ছিলেন সরফরাজ। কিন্তু বৃহস্পতিবার সকালে জানা যায় তিনি অসুস্থ। তাকে ভর্তি করা হয় হাসপাতালে।

এই বিষয়ে মুখ খুলেছেন মুম্বই টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত এক ব্যক্তি। তিনি বলেছেন, ‘ভাইরাল ফিভারে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে সরফরাজ়কে। উনি আগেই অসুস্থ ছিলেন। তাই গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে ব্যাটিং করলেও ফিল্ডিংয়ে নামতে পারেননি। কর্নাটকের বিরুদ্ধে ম্যাচে তিনি আদৌ খেলবেন কি না, সেটা এখনও নিশ্চিত নয়।’ রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। ২৪ বলে ২৭ রান করে আউট হন তিনি।
আরও পড়ুন: WB Budget 2026: আশাকর্মী, অঙ্গনওয়াড়ি, সিভিক, অন্তর্বর্তী বাজেটে ভাতা বাড়ল রাজ্য সরকার
কোয়ার্টার ফাইনালের এই গুরুত্বপূর্ণ ম্যাচে সরফরাজ যদি না খেলতে পারেন সেটা দলের জন্য বড় ধাক্কা। এই মরশুমে লাল বলের ক্রিকেটে ব্যাট হাতে ভাল পারফর্ম করতে দেখা গিয়েছে তাকে। প্রায় প্রতি ম্যাচেই ছন্দে থাকার বার্তা দিয়েছেন তিনি। এই মরশুমে রঞ্জিতে ৫৪ গড়ে করেছেন ৪২৯ রান। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ২১৯ বলে ২২৭ রানের দুরন্ত ইনিংস খেলেন সরফরাজ। তবে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তার না খেলার ব্যাপারে (Sarfaraz Khan)।


