Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের বিরুদ্ধে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউ জিল্যান্ড (Ind vs NZ)।
আবারও দলে ব্রাত্য থাকলেন অর্শদীপ সিং (Ind vs NZ)
রাজকোটে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সিরিজ নিশ্চিত করে নিতে চাইবে ভারত। তবে এই ম্যাচের আগে সর্বাধিক চর্চায় ছিলেন আয়ুষ বাদোনি। ওয়াশিংটন সুন্দর চোট পাওয়ায় তাঁর বদলে স্কোয়াডে ডাক পান বাদোনি। এই ম্যাচেই তাঁর জাতীয় দলে তাঁর অভিষেক হবে কিনা সেই নিয়ে জল্পনা বাড়ছিল। তবে দ্বিতীয় ম্যাচে বাদোনি নয় বরং দলে জায়গা পেলেন নীতিশ কুমার রেড্ডি। আবারও দলে ব্রাত্য থাকলেন অর্শদীপ সিং। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউ জিল্যান্ড (Ind vs NZ)।

প্রথম একদিনের ম্যাচে ছয় জন বোলার নিয়ে দল সাজিয়েছিল ভারত। যার মধ্যে ছিলেন তিন জন পেসার ও তিন জন স্পিনার। এই ম্যাচে ওয়াশিংটন না থাকায় একটিই পরিবর্তন করা হয়েছে দলে। তিন পেসারের মধ্যে রয়েছেন সিরাজ, হর্ষিত রানা এবং প্রসিধ কৃষ্ণ। তবে আবারও দলে জায়গা পেলেন না অর্শদীপ সিং। বারবার তাঁকে থাকতে হচ্ছে ব্যাক-আপ বোলার হিসেবে। যা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দলের কোচকে। প্রথম ম্যাচে হর্ষিত রানার ক্যামিও ব্যাটিংয়ের পর এই ম্যাচেও নজর থাকবে তাঁর দিকে।

আরও পড়ুন: Iran: ইরানে বিক্ষোভ দমনে ভয়াবহ হত্যাকাণ্ড: সরকারি সূত্রের তথ্য নিহত ১২ হাজার ছাড়িয়েছে
অপরিবর্তিত রয়েছে ভারতের ব্যাটিং অর্ডার। ওপেনিং জুটিতে থাকছেন রোহিত শর্মা ও শুভমন গিল। তিন নম্বরে থাকছেন বিরাট। নজর থাকবে শ্রেয়স আইয়ারের দিকেও। তবে আগের ম্যাচে কেএল রাহুলের আগে ব্যাট করতে আসেন রবীন্দ্র জাদেজা। যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। এই ম্যাচে সেই অর্ডার অপরিবর্তিত থাকে নাকি বদল আনা হয় এখন সেটাই দেখার। অন্যদিকে নিউ জিল্যান্ডের দলেও একটি পরিবর্তন করা হয়েছে। এই ম্যাচে অভিষেক হতে চলেছে বাঁহাতি স্পিনার জেডেন লেনক্সের (Ind vs NZ)।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ


