Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর কলকাতায় ভয়াবহ আগুন(Massive Fire)। বিবি গাঙ্গুলি স্ট্রিটের একাধিক আসবাবের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, বুধবার বেলা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকার একাধিক আসবাব ও প্লাইউডের দোকানে আগুন লেগে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। হঠাৎ আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে।
দোকান থেকে আগুনের সূত্রপাত!(Massive Fire)
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, যে দোকান থেকে আগুনের(Massive Fire) সূত্রপাত, সেখানে সেই সময় কর্মীদের পাশাপাশি আরও কয়েকজন উপস্থিত ছিলেন। আচমকা আগুন দেখতে পেয়ে তাঁরা প্রাণ বাঁচাতে দোকান থেকে বেরিয়ে আসেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে।
ভস্মীভূত ৩ দোকান(Massive Fire)
একটি দোকান থেকে আগুন পাশের আরও দুটি আসবাবের দোকানে ছড়িয়ে পড়ে। কাঠ ও প্লাইউডজাত সামগ্রী থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়। তিনটি দোকানই দাউদাউ করে জ্বলতে(Massive Fire) থাকে। আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় আশপাশের বহুতল ও দোকানপাট ঢেকে যায় ধোঁয়ার চাদরে।

ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর ১০টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন নেভানোর কাজে বেগ পেতে হয়। তবুও আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর দেন তাঁরা।
আরও পড়ুন: SIR: এবার এসআইআর শুনানিতে ডাক দুই প্রাক্তন সাংসদ টুটু বোস-সৃঞ্জয়কে!
দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রণে আগুন
পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। কলকাতার এই ব্যস্ত রাস্তায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়, যাতে উদ্ধার ও আগুন নেভানোর কাজে কোনও বাধা না আসে। বেশ কিছু সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট বলেই অনুমান। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। দমকল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সৌভাগ্যবশত, এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
আরও পড়ুন: CGO Complex: আইপ্যাক-কাণ্ডের পরেই ইডি দফতরে বাড়ল নিরাপত্তা, মোতায়েন সিআরপিএফ


