Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: UAE-র বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে জিতে মুখরক্ষা হলো পাকিস্তান দলের। যার ফলে সুপার ফোরে আবারও মুখোমুখি হতে দেখা যাবে ভারত পাকিস্তানকে (Ind vs Pak)।
সুপার ফোরে মুখোমুখি ভারত-পাকিস্তান (Ind vs Pak)
পাকিস্তানের সামনে ছিল এশিয়া কাপ থেকে এলিমিনেশনের খাঁড়া। UAE-র বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে জিততেই হলো পাকিস্তান দলকে। প্রথমে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে গেলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় পাকিস্তান দল এবং শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিয়ে পৌঁছে যায় সুপার ফোরে। যার ফলে রবিবার দুবাইতে ফের ভারতের মুখোমুখি হবে তারা (Ind vs Pak)।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় UAE দল। পাওয়ার প্লে-র প্রথম ছয় ওভারের শেষে পাকিস্তান ২ উইকেট হারিয়ে তোলে ৩৯ রান। ২ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে যায় পাক দল। তারপর ফখর জামান ও সলমন আগার ব্যাটিংয়ে ভর করে পরিস্থিতির সামাল দেয় পাক দল।
জুনেইদ সিদ্দিকি আমিরশাহির হয়ে প্রথম দুই ওভারে দুটো উইকেট তুলে চমকে দিয়েছিলেন। সেখান থেকে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৯ উইকেট হারিয়ে ১৪৬। ফখর জামান করেন ৫০ রান ও শেষ দিকে শাহিন আফ্রিদির ব্যাটে আসে ২৯ রান। জবাবে ব্যাট করতে নেমে আমিরশাহি ১০৫ রানে অল আউট হয়ে যায় ও ম্যাচ জিতে নেয় পাকিস্তান দল। পাকিস্তানের হয়ে দুটো করে উইকেট নিয়েছেন হ্যারিস রউফ, আবরার আহমেদ ও শাহিন আফ্রিদি।একটি উইকেট পেয়েছেন সাইম আয়ুব।
আরও পড়ুন: 18 September Horoscope: সূর্যের কন্যা রাশিতে গোচর, মুখোমুখি শনি-সূর্য, জানুন কার ভাগ্যে কী আছে লেখা?
তবে ম্যাচের আগে থেকেই ছিল নাটকীয় মুহূর্ত। খেলা শুরু হয় প্রায় এক ঘন্টা দেরিতে। ভারত পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্কের পর পাইক্রফ্টকে সরানোর দাবি জানিয়েছিল পাকিস্তান কিন্তু সেই দিকে ICC কান দেয় নি বলেই সূত্রের খবর। পাকিস্তান আমিরশাহির ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে শেষ পর্যন্ত দেখা গিয়েছে পাইক্রফ্টকেই।

ভারত-পাকিস্তান আগের ম্যাচের পর ‘নো হ্যান্ডশেক’ বিতর্ক এখনও চলছে। মাঠের উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। পাক বোর্ড এই নিয়ে ICC-র কাছে নালিশও জানিয়েছে এবং সেই দিন এর প্রতিবাদে পাক অধিনায়ক ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে অংশ নেন নি। এবার দেখার রবিবার মুখোমুখি হওয়ার পর বিষয়টা কোন দিকে যায় (Ind vs Pak)।


