Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অতীতে ভারতীয় দলের কোচের ভূমিকায় দেখা গিয়েছিল কুম্বলেকে। এবার তিনি গম্ভীরকে সতর্ক করলেন ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন আনায় (Anil Kumble)।
গম্ভীরকে পরামর্শ কুম্বলের (Anil Kumble)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় দলের ব্যাটিং অর্ডার। যার ফলে হারতে হয় প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেস্ট বিফলে যায় গম্ভীর শিবিরের। সেই ম্যাচেও ভারতীয় দলের হতদরিদ্র ছবি ধরা পড়ে প্রোটিয়া বোলিংয়ের সামনে। আর সেই নিয়ে চটেছেন দলের বহু প্রাক্তন তারকারা। প্রশ্ন উঠতে শুরু করেছে গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে। এবার ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয় দেখে ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। কোহলি, রোহিত শর্মা, রাহানে, পূজারার পর টেস্ট ক্রিকেটের ব্যাটিং দায়িত্ব কে সামলাবেন এই নিয়েও জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে (Anil Kumble)।
চার ভারতীয় তারকা অবসরের পর থেকেই দলের ব্যাটিং লাইন-আপ নিয়ে ক্রমাগত পরীক্ষা নিরীক্ষা চলছে। কিন্তু এখনও তার কোনও সঠিক উত্তর দলের কাছে নেই। এই নিয়ে এক বছরের মধ্যে দ্বিতীয় বার ঘরের মাঠে সিরিজ হারের মুখে দাঁড়িয়ে ভারত। আরও চাপে ফেলেছে ভারতকে তার আক্রমণাত্মক মেজাজে খেলার ভঙ্গি। তাতে চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপে সাফল্য পেলেও টেস্ট ক্রিকেটে সেটা অধরা। আর এতে সবথেকে বেশি চাপে পড়েছেন দলের হেড কোচ গৌতম গম্ভীর (Anil Kumble)।

কোহলি সরে দাঁড়ানোর পর গিল নতুন অধিনায়ক হিসেবে চার নম্বরে চলে যান, ফলে তিন নম্বর জায়গায় শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা পূরণে ভারত বারবার এক্সপেরিমেন্ট চালিয়ে গেছে, কখনও করুণ নায়ার, কখনও সাই সুদর্শন, এমন কী ওয়াশিংটন সুন্দরকেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেনে প্রথম টেস্টে তিনে নামানো হয়। কিন্তু এখনও তিন নম্বর জায়গা নিয়ে স্থায়ী সমাধান পাওয়া যায়নি।

দ্বিতীয় টেস্টে সুন্দরকে আট নম্বরে নামানো হয়, যেখানে তিনি চাপের মুখে ৪৮ রান করেন। আর তাঁর এই ইনিংসের প্রশংসা করেন কুম্বলে। তিনি বলেন সুন্দরের লড়াকু মানসিকতা দারুণ প্রভাব ফেলেছে। প্রাক্তন এই স্পিনারের মতে সুন্দরের জায়গা সাত বা আট নম্বরে। সেখানে তিনি দলের জন্য বেশি কার্যকরী হয়ে উঠতে পারেন।
কুম্বলে বলেন, ‘সুন্দরকে আগের ম্যাচে উপরে ঠেলে দেওয়া হয়েছিল, কিন্তু আমার মতে ওর সঠিক অবস্থান সাত বা আট নম্বর। এখানেই ও প্রতিপক্ষকে সবচেয়ে ভালো ভাবে আঘাত করতে পারবে। টপ অর্ডারকে অবশ্যই ভালো খেলতে হবে। তবে আমি মনে করি, সুন্দর অনেক সাহস দেখিয়েছে, উইকেটে থেকে কুলদীপের সঙ্গে ভালো পার্টনারশিপ গড়েছে। না হলে তেম্বা বাভুমা হয়তো ফলো-অন করিয়ে দিতেন।’ কুম্বলে গিলের অনুপস্থিতির কথা উল্লেখ করে বলেন, ‘গিলকে ভারত মিস করছে শুধু একজন অধিনায়ক হিসেবে নয় বরং আরও গুরুত্বপূর্ণ ব্যাটার হিসেবে (Anil Kumble)।’
আরও পড়ুন: 25 November 2025 Horoscope: বুধ–শনির যুগল গোচর, ভাগ্য বদল কাদের?
কুম্বলের দাবি, ‘গত তিন-চার বছরে শীর্ষ পাঁচে চার জন ব্যাটার হয় অবসর নিয়েছেন, নয়তো বাদ পড়েছেন। কোহলি, রোহিত, পূজারা, রাহানে, চার জনই নেই। তার উপর শুভমনও নেই দলে। তাই একটি ঠিকঠাক লাইন-আপ দরকার। নির্বাচিতদের ধারাবাহিক সুযোগ দিতে হবে।’
কুম্বলে সতর্ক করে দেন, ব্যাটিং অর্ডারে ক্রমাগত পরিবর্তন খেলোয়াড়দের মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি বলেওছেন, ‘হ্যাঁ, ওরা ভালো খেলবে, খারাপ দিনও আসবে। ছয়-সাত-আট টেস্ট ধরে ওদের সমর্থন করতে হবে। কিন্তু শেষ ১০-১২ টেস্টে টপ অর্ডারে অনেক ওঠানামা হয়েছে। এত পরিবর্তন খেলোয়াড়দের জন্যও অস্বস্তিকর। প্রচেষ্টা আরও ভালো হওয়া উচিত ছিল (Anil Kumble)।’


