Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: লখনৌতে ঘন কুয়াশার কারণে বাতিল হয়ে গিয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ম্যাচ (Ind vs SA)।
সমর্থকরা ক্ষিপ্ত BCCI-র উপর (Ind vs SA)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার চলতি টি-টোয়েন্টি সিরিজের ভাগ্য নির্ধারণ হয়ত হয়ে যেত চতুর্থ ম্যাচেই। কিন্তু দূষণের কারণে বাতিল করা হলো ম্যাচ। ঘন কুয়াশার কারণে লখনৌতে টসই হলো না চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের। বারবার মাঠ পরিদর্শনে এসেও ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারেননি আম্পায়াররা। সন্ধে সাড়ে ৬টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে ৯টা ২৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করে অবশেষে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত জানান তাঁরা। প্রায় তিন ঘন্টা অধীর আগ্রহে সমর্থকরা অপেক্ষা করছিলেন ম্যাচের কিন্তু শেষে খালি হাতেই ফিরতে হয় তাঁদের। আর তারপরেই নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় বোর্ডের উপর সমর্থকরা। অনেকেই টিকিটের টাকা ফেরত দেওয়ার দাবি জানায় (Ind vs SA)।
ম্যাচ বাতিল হওয়ার পর ক্ষোভ উগরে দেন তাঁরা। একজন সমর্থক বলেন, ‘ম্যাচের পরে ক্ষোভ উগরে দেন তাঁরা। একজন বলেন, ‘আমি তিন বস্তা গম বেচে টাকা জোগাড় করে ম্যাচ দেখতে এসেছিলাম। আমার টাকা ফেরত চাই।’ আরেকজন সমর্থক হতাশ হয়েছেন খেলা দেখতে না পাওয়ায়। তাঁর বক্তব্য যে গ্যালারি থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল মাঠ। তাই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েও তৈরি হচ্ছে বিতর্ক (Ind vs SA)।

সেই সমর্থক বলেন, ‘আধ ঘণ্টা অপেক্ষা করে প্রায় তিন ঘণ্টা কেটে যায়। BCCI-এর উচিত ছিল আরও আগে ম্যাচ আয়োজন করা। কুয়াশার সমস্যা তো আজকের নয়। ভারতীয় দলের খেলা দেখতে না পাওয়াটাই সবচেয়ে বড় দুঃখ।’
আরও পড়ুন: Bird Spy: পরিযায়ী পাখি নাকি চিনা চর! : কর্নাটকের উপকূলে সিগাল উদ্ধারে উঠছে একাধিক প্রশ্ন
লখনৌয়ের এই মাঠে বরাবরই রেকর্ড ভালো ভারতের। এর আগে এই মাঠে তিনটি ম্যাচ খেলে প্রতিটাতেই জয় পেয়েছে ভারত। তাই বুধবারও ভারতের জয় দেখার আশায় মাঠ ভরিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। আর এই ম্যাচ জিতলেই সিরিজ জিতে নিত টিম ইন্ডিয়া। কিন্তু তাঁদের আশায় জল ঢেলে দেয় ঘন কুয়াশা। হার্দিক পান্ডিয়াকেও দেখা যায়, দূষণ থেকে বাঁচতে মুখে মাস্ক পরে মাঠে নেমেছেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও প্র্যাকটিস করতে করতেই ফিরে যান ড্রেসিংরুমে। এমন পরিস্থিতিতে ম্যাচ আয়োজন কার্যত অসম্ভব বুঝেই শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা (Ind vs SA)।


