Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ দলে ফেরার সম্ভাবনা কতটা সামি-ঋষভের? ফিট হয়ে দলে ফিরতে পারবেন শ্রেয়স আইয়ার (Mohammad Shami)?
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণার আগে একগুচ্ছ প্রশ্ন (Mohammad Shami)
আজ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা করা হবে। কিন্তু তার আগে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তার মধ্যে অন্যতম হল ওয়ানডে দলে কি ফিরতে পারবেন সামি? ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করার পরেও কেন বারবার তিনি ব্রাত্য থাকছেন এই নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। দক্ষিণ আফ্রিকা সিরিজে সুযোগ না পেলেও কি এবার দলে সুযোগ পাবেন ঋষভ পন্থকে? মহম্মদ সিরাজের কী ভবিষ্যৎ? ফিট হয়ে টিমে ফিরবেন শ্রেয়স আইয়ার? ফর্মে থাকা সরফরাজ খানের ভাগ্যে কি সদায় হবে (Mohammad Shami)?
এই রকম একাধিক প্রশ্নের মুখে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। আজ অর্থাৎ শনিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিম ঘোষণা করবেন জাতীয় নির্বাচকরা। তবে শুভমন গিল যে অধিনায়ক হিসেবে ফিরবে এটা একপ্রকার নিশ্চিত। ব্যাটিং ডিপার্টমেন্টে থাকছেন দুই কিংবদন্তি রোহিত-বিরাট। তৃতীয় ওপেনার হিসেবে থাকতে পারেন যশস্বী।

শ্রেয়স আইয়ার ফিট সার্টিফিকেট পেলে ফিরতে পারেন দলে। তবে সেটা না হলে গিলের ডেপুটি হিসেবে থাকছেন কেএল রাহুল। তাছাড়াও দলে এন্ট্রি পাওয়ার দাবিদার হিসেবে থাকছেন রুতুরাজ গায়কোয়াড়, দেবদত্ত পাডিক্কাল ও সরফরাজ খান (Mohammad Shami)।
প্রথম কিপার রাহুল হলে দ্বিতীয় কিপার হওয়ার দৌড়ে রয়েছেন ঋষভ পন্থ ও ঈশান কিষান। টেস্ট টিমের ভাইস ক্যাপ্টেন ঋষভের সুযোগ প্রাপ্য বলেই অনেকে মনে করছেন। তবে সব কিছু নির্ভর করছে, নিবার্চকদের মতামত ও টিম ম্যানেজমেন্ট কী ভাবছে তার উপরে (Mohammad Shami)।
আরও পড়ুন: Sensex and Nifty50: নতুন বছরে চাঙ্গা দালাল স্ট্রিট, পয়েন্ট বাড়ল দুই বেঞ্চমার্ক সূচকের
সামনে টি–টোয়েন্টি বিশ্বকাপ, সে জন্য নিউ জিল্যান্ডের সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে জশপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়াকে। তাঁরা অবশ্য টি–টোয়েন্টি সিরিজে খেলবেন। বুমরা আর হার্দিকের অনুপস্থিতিতে পেস আক্রমণ কেমন হবে? চারজন পেসার থাকছেন এটা একপ্রকার নিশ্চিত। অর্শদীপ সিং আর হর্ষিত রানা থাকবেনই, সামি ও সিরাজের মধ্যে একজনের সুযোগ পাওয়ার সম্ভাবনা। দৌড়ে রয়েছেন নীতীশ কুমার রেড্ডি। স্পিন বিভাগে জাডেজা ও ওয়াশিংটন সুন্দরের থাকার সম্ভাবনা রয়েছে। কুলদীপ যাদব তো থাকছেনই। অক্ষর প্যাটেলকেও ভাবা হবে বলেই মনে করছেন অনেকে (Mohammad Shami)।


