Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ বাতিল করা হলো কুয়াশার কারণে (Ind vs SA)।
বাতিল করা হলো চতুর্থ ম্যাচ (Ind vs SA)
ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচ বাতিল করা হলো কুয়াশার কারণে। ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত চলতি টি-টোয়েন্টি সিরিজে। আজ ম্যাচ জিতলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিত টিম ইন্ডিয়া। কিন্তু কুয়াশার কারণে টসের সময় বারবার পিছিয়ে যেতে থাকে। অবশেষে চতুর্থ ম্যাচ বাতিল করা হয় (Ind vs SA)।
ম্যাচ শুরুর আগে দল থেকে ছিটকে গিয়েছেন শুভমন গিল। টেস্টের প্রথম মাচে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন গিল। তারপর ওয়ানডে সিরিজেও ফিরতে পারেননি দলে। টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরলেও শুরুটা মোটেও সুখকর ছিল না। দুই ম্যাচেই হতাশ করেছিলেন তিনি। তৃতীয় ম্যাচে যদিও রানে ফেরেন কিন্তু আবার পায়ের চোটের কারণে ছিটকে যেতে হলো তাঁকে। তবে ভারতীয় বোর্ডের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি যে তিনি পরের ম্যাচে খেলবেন কিনা। তবে চোটের কারণে তার ছিটকে যাওয়া চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে।

আরও পড়ুন: Kolkata Metro Rail: কলকাতা মেট্রোয় ফের বিভ্রাট, বন্ধ আংশিক পরিষেবা!
ভারতের চিন্তার আরও একটি কারণ রয়েছে। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম। দীর্ঘদিন তিনি রান পাচ্ছেন না। সমর্থকদের একটাই প্রশ্ন এখন কবে স্কাই আবার রানে ফিরবেন। রানের সন্ধানে রয়েছেন অধিনায়ক সূর্যও। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁর ফর্মে ফেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলের জন্য।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টপ অর্ডার ব্যাটারদের রানে ফেরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপাতত এই সিরিজ জিততে ভারতকে অপেক্ষা করতে হবে পরের ম্যাচের জন্য। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য থাকবে পরের ম্যাচ জিতে সিরিজ হারের থেকে বাঁচা। সব মিলিয়ে যে পরের ম্যাচ জিততে দুই দলই মরিয়া হয়ে মাঠে নামবে সেটা বলার অপেক্ষা রাখে না। (Ind vs SA)।


