Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অ্যাশেজের শেষ টেস্টে ১৬০ রানের দুরন্ত ইনিংস জো রুটের(Joe Root)।
রেকর্ডবুকে রুট (Joe Root)
সিরিজ হারতে হয়েছে আগেই তবে চতুর্থ টেস্টে ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল বেন স্টোকসের নেতৃত্বাধীন দল। শেষ ম্যাচ জয়ের লক্ষ্যে মাঠে নেমে শুরু ভালই করল ইংরেজি শিবির। সিডনি টেস্টে প্রথম ইনিংসে ৩৮৪ রান তুলল ইংল্যান্ড। স্কোর বোর্ডের এই বড় রানের নেপথ্য নায়ক অভিজ্ঞ ব্যাটার জো রুট। ২৪২ বলে ১৬০ রানের অনবদ্য ইনিংস খেলে জায়গা করে নিলেন রেকর্ডবুকে। অজি কিংবদন্তি রিকি পন্টিংয়ের রেকর্ড ছুঁলেন। সামনে রয়েছে ভারতের কিংবদন্তি শচীনের নজির ছোঁয়ার সুযোগ (Joe Root)।
পঞ্চম টেস্টের প্রথম দিনে রুট ৭২ রানে অপরাজিত ছিলেন। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন হ্যারি ব্রুক। সোমবার বেশিক্ষণ থাকেননি ব্রুক। একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। ৮৪ রানে ড্রেসিং রুমে ফিরতে হয় তাকে। তবে লড়াই চালিয়ে গিয়েছিলেন রুট। ১৪৬ বলে সেঞ্চুরি পূর্ণ করনে এবং অবশেষে ২৪২ বলে ১৬০ রানের দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন।

আরও পড়ুন: Local Train Incident: ট্রেনের সিটে পা, প্যাসেঞ্জারকে ঠাসিয়ে চড় যুবকের!
রুটের টেস্ট কেরিয়ারে এটি ৪১ তম সেঞ্চুরি। চলতি অ্যাশেজ সিরিজে দ্বিতীয়। এই সেঞ্চুরির পর তিনি জায়গা করে নিয়েছেন এলিট লিস্টে। টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন রুট। ছুঁলেন অজি কিংবদন্তি রিকি পন্টিংকে। ৪১টি সেঞ্চুরি করেছিলেন তিনিও।

টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন ইংল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটার। তাঁর সামনে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জ্যাক ক্যালিস (৪৫টি সেঞ্চুরি) এবং শচীন তেন্ডুলকর (৫১টি সেঞ্চুরি)। রুট যে ছন্দে রয়েছেন তাতে সচিনের রেকর্ড ছুঁতে পারবেন বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা (Joe Root)।


