Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রীলঙ্কা ‘A’ দলের বিরুদ্ধে প্রত্যাশা থাকলেও নজর কাড়তে পারল না বৈভব (India A)।
চলল না বৈভবের দাপট (India A)
আইপিএল থেকেই চর্চায় রয়েছেন বৈভব সূর্যবংশী। তাঁর দাপটের সামনে ঘোল খেয়েছেন তাবড় তাবড় বোলাররা। খুব স্বাভাবিক কারণেই তাঁর সিনিয়র দলে সুযোগ পাওয়ার দাবি উঠতে থাকে। মূলত আইপিএল-এ নজর কেড়েছে এই তরুণ তুর্কি। সেই দক্ষতার কারণেই ভারতের সিনিয়র দলে জায়গা পেয়েছেন বৈভব (India A)।
ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ এবং এশিয়ান গেমসের জন্য স্কোয়াডে রয়েছেন বৈভব। তবে ভারতের ‘এ’ দলের হয়ে ব্যাট চলল না বৈভবের। মঙ্গলবার শ্রীলঙ্কার ‘এ’ দলের বিরুদ্ধে চেনা ছন্দে আগ্রাসী মেজাজেই শুরু করেন। তবে ১৪ রানেই ফিরে যান এই তরুণ সেনসেশন। এখানে থেকে জাগছে একটা প্রশ্ন যে অতিরিক্ত প্রত্যাশায় কি চাপ হয়ে দাঁড়াচ্ছে বৈভবের জন্য? এত অল্প বয়সে তাঁর থেকে যে আকাশ প্রমাণ প্রত্যাশা সেটাই কি তাঁর স্বাভাবিক খেলায় প্রভাব পড়ছে।

ত্রিদেশীয় সিরিজে ভারতীয় ‘এ’ দল অংশ নিয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ছিল তাঁদের প্রথম খেলা। জাতীয় দলেও ওপেনিংয়ে নামেন বৈভব। ভক্তরা অপেক্ষায় ছিলেন এই দিনও বৈভব ঝড় দেখার জন্য। দ্বিতীয় ওভারে পরপর দুটি বাউন্ডারি আসে এবং তৃতীয় ওভারে এক একটি বাউন্ডারি। সেই সময় মনে হচ্ছিল বৈভব ঝড় উঠতে চলেছে। তবে চতুর্থ ওভারেই তিনি ফিরে যান। ১২ বলে ১৪ রান করে ফিরে যান এই তরুণ তারকা (India A)।
অনেকের মতেই এক ইনিংসের নিরিখে বিচার করা ঠিক না। বয়স মাত্র ১৫ বছর। সেখানে তাঁকে পরিণত হওয়ার সময় দিতে হবে। এমনকি সিনিয়র দলের পরিবেশের সঙ্গেও মানিয়ে নেওয়ার বিষয় থাকে। বিশেষজ্ঞদের আশা এই প্রত্যাশার চাপ কাটিয়ে প্রত্যাবর্তন করবেন বৈভব।
বৈভব না পারলেও খেলার হাল ধরেন ঋতুরাজ এবং তিলক ভর্মা। শ্রীলঙ্কার ‘এ’ দলের বিরুদ্ধে ১১৪ বলে ১০১ রানের ইনিংস খেলেন ঋতুরাজ। তাঁর ইনিংস সাজানো ছিল ৩টি ছয় এবং ৬টি চার। অন্যদিকে তিলক ভর্মা ৯৭ বলে ৬০ রানের ইনিংস খেলেন। ৫০ ওভারের শেষে ভারতের স্কোর দাঁড়ায় ২৭৭ (India A)।


