Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে সঞ্জুর দাপটে সেমিফাইনালের টিকিট কনফার্ম করলো ইন্ডিয়া। চাপের মুখে তাঁর এই গুরুত্বপূর্ণ ইনিংস লেখা থাকবে স্বর্ণাক্ষরে (Ind vs WI)।
গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন সঞ্জু (Ind vs WI)
সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ইডেনে মুখোমুখি হয়েছিল দুই পাওয়ার প্যাক্ট দল ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের নন্দন কাননে যে দলই খেলুক না কেন তাদের থেকে বেশি চর্চায় থেকেছে ইডেনের পিচ। সব দিক বিবেচনা করে টস জেতাটা ছিল গুরুত্বপূর্ণ। শিশিরের সম্ভাবনার কথা মাথায় রেখেই প্রথম বল করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার (Ind vs WI)।
প্রথম দিকটা কিছুটা ধীরে শুরু করেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। পরিস্থিতি বুঝে নিজেদের খেলার গতি বাড়াতে থাকেন হোল্ডার, চেজরা। তবে খারাপ ফিল্ডিংয়ের নিদর্শন দেখা গেল ভারতীয় শিবিরের। পঞ্চম ওভারে নিজের প্রথম ওভার বল করতে আসেন জশপ্রীত বুমরা। সেই ওভারেই চেজের ক্যাচ ফেলেন অভিষেক শর্মা।
ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে ভারতকে। চেজ ২৫ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তাঁকে ড্রেসিং রুমে ফেরানোর কাজটা করেন সেই বুমরা। অন্যদিকে হোপ আউট হন বরুণ চক্রবর্তীর বলে ৩২ রানে।
যে গতিতে ওয়েস্ট ইন্ডিজ খেলা নিয়ে যাচ্ছিল এক সময় মনে হতে থাকে ২০০ প্লাস রান শুধু সময়ের অপেক্ষা। কিন্তু সেই তাঁদের সামনে বুমরা। ১২ তম ওভারে জোড়া উইকেট তুলে খেলায় ফেরান ভারতকে। একই ওভারে চেজ এবং হেটমায়ারকে ফেরান বুমরা।
তারপর আবার নিজেদের রুদ্রমূর্তি ধারণ করেন পাওয়েল এবং হোল্ডার। ভারতের কোনও বলারকেই রেয়াত করেননি এই দুই ঝোড়ো ব্যাটার। তাঁদের সামনে কিছুটা একাই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন বুমরা। ম্যাচ শেষে পাওয়েল (৩৪) এবং হোল্ডার (৩৭) অপরাজিত থাকেন। ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ১৯৫ (Ind vs WI)।
অভিষেক শর্মা ইডেনকে চূড়ান্ত হতাশ করলেন। ফিল্ডিংয়ের সময় ২টি সহজ ক্যাচ ফেললেন। ব্যাট হাতেও হতাশ করলেন। ১১ বলে ১০ করে সাজঘরে ফিরলেন তিনি। তৃতীয় ওভারে সঞ্জু আকিল হোসেনকে যেখানে পিটিয়ে ছাতু করলেন সেখানে শেষ বলে দায়িত্বজ্ঞানহীন শট মেরে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর ব্যাট হাতে ব্যর্থ হন ঈশান কিষাণও। সূর্যও গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে ভরসা দিতে পারলেন না। ১৬ বল খেলে মাত্র ১৮ করে সাজঘরে ফিরলেন তিনি।

আরও পড়ুন: Abhishek Banerjee: ৬ তারিখ মেট্রো চ্যানেলে ধর্নায় মমতা, ইঙ্গিত দিচ্ছেন অভিষেক
তবে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন সঞ্জু স্যামসন। দল যে তাঁর উপর ভরসা রেখেছে সেটার সঠিক মর্যাদা দিলেন এই বিধ্বংসী ব্যাটার। ক্রিকেটের নন্দন কানন আজ সাক্ষী থাকলো সঞ্জু শো-এর। একই ভারতের হয়ে ম্যাচ টেনে নিয়ে গেলেন তিনি। পরপর উইকেট পড়লেও শক্ত হাতে অন্যদিকে ধরে রাখলেন তিনি। নিজের অর্ধশতরান পূরণ করলেন চার মেরে। বড় সতের উপর শুধু ভরসা না রেখে প্রয়োজনে সিঙ্গেলস নিলেন। নিজের এই স্মরণীয় ইনিংসে বুঝিয়ে দিলেন গ্রাউন্ডেড শট খেলার প্ৰয়োজনীয়তা। মাঠের সব দিকে রান করলেন তিনি। ক্রস ব্যাটের জায়গায় স্ট্রেইট ব্যাটে রান করলেন। সব মিলিয়ে বলা যায় বিশ্বকাপের মঞ্চে সঞ্জুই শো ম্যান (Ind vs WI)।

চাপের মুখে যেখানে বারবার সঞ্জুর ফর্ম নিয়ে কথা উঠছিল, জল্পনা চলছিল তাঁর দলে সুযোগ পাওয়া নিয়ে সেখানে সমস্ত উত্তর দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জ্বলে উঠে। কলকাতার আকাশে ফিনিক্স হয়ে উড়লেন এই ডান হাতি ওপেনার। বিশ্বকাপের পরবর্তী পর্বে যা ভারতীয় শিবিরের জন্য অক্সিজেনের কাজ করবে। অভিজ্ঞতার কথা যদি বলতে হয় তবে তিনি বুঝিয়ে দিলেন টাইমিং কতটা জরুরি ২২ গজে। এক হাতে শাসন করলেন ওয়েস্ট ইন্ডিজের বোলারদের। ৫০ বলে ৯৭ রান করে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়লেন স্টাইলিশ প্লাস ইকোনিক সঞ্জু (Ind vs WI)।


