Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে বিতর্ক বেড়েই চলেছে। এবার সেই ম্যাচ নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি (India vs Pakistan)। কার্যত এই ম্যাচ নিয়ে তিনি হতাশা প্রকাশ করেছেন।
Asia Cup 2025 (India vs Pakistan)
সামনেই শুরু হতে চলেছে এশিয়া কাপ। ভারতের দল ঘোষণা হয়ে গেছে কদিন আগেই। সেই দল নির্বাচন নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। তবে আরও বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে ভারত পাকিস্তান ম্যাচকে নিয়ে। এশিয়া কাপের সবথেকে হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে ভারত বনাম পাকিস্তান। কিন্তু অনেকের মতেই এই ম্যাচ না করাই উচিত। ভারত সরকার ম্যাচের অনুমোদন দিলেও বিতর্ক পিছু ছাড়ছে না (India vs Pakistan) ।
পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এই অবস্থায় ভারত পাক ম্যাচের বিপক্ষে অনেকেই। সেই তালিকায় এবার নাম লেখালেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান মনোজ তিওয়ারি। তিনি এশিয়া কাপে এই ম্যাচ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এবং জানিয়েছেন তিনি কার্যত অবাক এরকম সিদ্ধান্তে।
এএনআই’কে দেওয়া একটি সাক্ষাৎকারে মনোজ বিস্ময় প্রকাশ করে বলেছেন ‘পহেলগাঁওতে জঙ্গি হামলায় বহু নিরাপরাধ মানুষ মারা যায়, যার পর সৃষ্টি হয় যুদ্ধ পরিস্তিতি। শোনা যায় আমরা এর যোগ্য জবাব দিয়েছি। তার কিছু মাস পরেই সবাই সবকিছু যেন ভুলে গিয়েছে। এই ম্যাচটা যে হবে, মানুষের জীবনের যে কোনও মূল্য নেই, সেটা আমার বিশ্বাসই হচ্ছে না।’
আরও পড়ুন : Vastu Tips for Durga Pujo: দূর্গা পুজোর আগে কী কাজ করলে ঘরে সমৃদ্ধি আসবে?
তিনি এর সাথে আরও যোগ করেছেন ‘ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলে ওরা কী অর্জন করতে চাইছে? মানুষের জীবনের মূল্য যে কোনও খেলার থেকে সবসময়ই বেশি।’ তিনি এর সাথে স্পষ্ট করে জানিয়েছেন যে এই ম্যাচ তিনি কোনোভাবেই দেখবেন না (India vs Pakistan) । আসন্ন হকি এশিয়া কাপে ভারত সরকারের তরফে পাকিস্তান দলকে ভিসা দেওয়ার কথা জানায় বিদেশমন্ত্রক। কিন্তু নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান দল ভারতে আসছে বলেই জানায় হয়েছে। তার বদলে বাংলাদেশের আসার কথা শোনা যাচ্ছিল।

৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা টুর্নামেন্টে ১০ সেপ্টেম্বর নিজেদের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। তবে ১৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে। যার আগে ম্যাচ বয়কটের দাবিতে সুর চড়িয়েছেন আমজনতা থেকে সেলেব্রিটি অনেকেই (India vs Pakistan)।


