Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন দিগন্তের ইঙ্গিত মিলল নয়াদিল্লিতে(India China Relations)। সোমবার দু’দিনের সফরে ভারতে এসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। বৈঠকে উঠে এল একাধিক আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু। সবচেয়ে গুরুত্ব পেল যুক্তরাষ্ট্রের ‘শুল্কনীতি’ প্রসঙ্গ।
আমেরিকার বিরুদ্ধে তোপ চিনের (India China Relations)
ওয়াং ই বৈঠকে দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করে বৈশ্বিক বাণিজ্যের পরিবেশ নষ্ট করছেন(India China Relations)। তাঁর ভাষায়, “আমেরিকা দাদাগিরি করছে।” ব্লুমবার্গ উদ্ধৃত চিনা বিদেশ মন্ত্রকের বিবৃতিতেও বলা হয়েছে, ট্রাম্পের সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে অবাধ বাণিজ্য চাপে পড়ছে।
রাশিয়া থেকে তেল কেনায় চাপ (India China Relations)
ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা(India China Relations)। ভবিষ্যতে ভারত তেল আমদানি অব্যাহত রাখলে জরিমানা বাবদ আরও শুল্ক আরোপ করা হতে পারে— এমন আশঙ্কাও রয়েছে। একই পরিস্থিতি চিনের জন্যও তৈরি হতে পারে, কারণ চিনও রাশিয়া থেকে তেল আমদানি করে থাকে। ফলে রাশিয়া-চিন-ভারতকে কেন্দ্র করে নতুন বাণিজ্যিক টানাপড়েন তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা (India China Relations)
এই কারণেই চিন আপাতত ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে বলে মনে করছেন কূটনৈতিক মহল। ওয়াং ই বৈঠকে স্পষ্ট জানান, এশিয়ার দুই বৃহৎ অর্থনীতির মধ্যে বোঝাপড়া বৃদ্ধি করা জরুরি। জয়শঙ্করও একই সুরে বলেন, “আমাদের সম্পর্ক অতীতে কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছে। কিন্তু এখন সেই অধ্যায় পেরিয়ে আমরা সামনে এগোতে চাই।”
নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথে বেজিং (India China Relations)
‘দ্য ইকনমিক টাইমস’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, বৈঠকে ওয়াং ই ভারতের কাছে ফের তিনটি গুরুত্বপূর্ণ পণ্যের রফতানি শুরু করার আশ্বাস দিয়েছেন— কৃষিক্ষেত্রে ব্যবহৃত সার, দুষ্প্রাপ্য খনিজ এবং টানেল বোরিং মেশিন (TBM)। আগে এ পণ্যগুলির রফতানি বন্ধ করেছিল চিন। ধারণা করা হচ্ছে, এবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চলেছে বেজিং। ইতিমধ্যেই প্রক্রিয়াও শুরু হয়েছে।

সীমান্ত ইস্যুতেও আলোচনার ইঙ্গিত (India China Relations)
বৈঠকে সীমান্ত সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। সূত্র বলছে, মঙ্গলবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে সীমান্ত সংক্রান্ত মতপার্থক্য মেটানোর চেষ্টা করবেন ওয়াং ই। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গেও সাক্ষাৎ করার কথা তাঁর। মার্কিন শুল্ক নীতি ঘিরে চাপা আশঙ্কার মাঝেই ভারত ও চিনের মধ্যে নতুন বোঝাপড়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। কূটনীতিকদের মতে, এই সফর যদি সফল হয়, তবে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে।


