Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পাহাড় মানেই ঠান্ডা হাওয়া, মেঘের আনাগোনা আর সেই সঙ্গে এক প্লেট গরম গরম ম্যাগি (Content Creator)। পাহাড়প্রেমীদের কাছে এই অভিজ্ঞতা যেন স্বর্গসুখ। পাহাড়ে বেড়াতে গিয়ে ম্যাগি না খেয়েছেন এমন মানুষের সংখ্যা হাতে গোনা। কিন্তু সম্প্রতি পাহাড়ের বুকে ম্যাগি শুধু খাওয়ার বিষয় নয়, তা হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রে। কারণ, এক কনটেন্ট ক্রিয়েটর এই ম্যাগিকেই বানিয়ে ফেলেছেন রোজগারের হাতিয়ার।
ব্যতিক্রমী ভাবনা (Content Creator)
সম্প্রতি পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার বাদল ঠাকুর। সাধারণ ভ্রমণ ভিডিও না বানিয়ে একটু অন্যরকম কিছু করার ভাবনা থেকেই জন্ম নেয় এই আইডিয়া। পাহাড়ের বুকে বসে ম্যাগি বিক্রি করলে কেমন হয়? ভাবনা থেকে কাজ ম্যাগি, জ্বালানি, প্রয়োজনীয় সামগ্রী কিনে পাহাড়ের এক কোণে পসরা সাজিয়ে বসে পড়েন তিনি। উদ্দেশ্য ছিল মূলত একটি আকর্ষণীয় ভিডিও বানানো, কিন্তু ফলাফল ছাপিয়ে যায় সমস্ত প্রত্যাশা।
একদিনে ৩৫০ প্লেট ম্যাগি (Content Creator)
সূত্রের খবর, ভিডিওতে বাদল নিজেই জানিয়েছেন তাঁর একদিনের আয়ের অঙ্ক। জানা গিয়েছে, মাত্র একদিনে তিনি বিক্রি করেছেন প্রায় ৩৫০ প্লেট ম্যাগি। প্রতি প্লেট ম্যাগি ৭০ থেকে ১০০ টাকা দরে বিক্রি করে মোট আয় হয়েছে প্রায় ২১ হাজার টাকা।
ম্যাগি কিনতে তাঁর খরচ হয়েছিল মাত্র ১৫ টাকা প্রতি প্যাকেট হিসেবে। অন্যান্য সামান্য খরচ বাদ দিলেও লাভের অঙ্ক যথেষ্ট চোখে পড়ার মতো। হিসেব কষলে দেখা যাচ্ছে, এমনভাবে নিয়মিত বিক্রি করলে এক সপ্তাহে আয় হতে পারে প্রায় দেড় লাখ টাকা!
চাকরি ছেড়ে ম্যাগি বিক্রি? (Content Creator)
ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই কমেন্ট বক্সে ঝড়। কেউ মজা করে লিখেছেন, “চাকরি ছেড়ে পাহাড়ে ম্যাগি বিক্রিই বেস্ট!” কেউ আবার সত্যিই আগ্রহ প্রকাশ করেছেন ম্যাগি বিক্রিতে ‘ইন্টার্নশিপ’ করার। অনেকেই মনে করছেন, যেখানে রোজগারের পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়, সেখানে আর অফিসের চার দেওয়াল কেন?
আরও পড়ুন: Anandapur Fire: শুভেন্দুর প্রতিবাদ মিছিলে ডিজের তালে ‘উদ্দাম’ নাচ! পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
খাবার থেকে সম্ভাবনার প্রতীক
এই ঘটনা আবারও প্রমাণ করল, সঠিক জায়গা, সঠিক সময় আর একটু ভিন্ন ভাবনা থাকলে সাধারণ জিনিসও অসাধারণ সুযোগ এনে দিতে পারে। পাহাড়ের ম্যাগি এতদিন ছিল আবেগের খাবার এখন তা হয়ে উঠেছে উদ্যোক্তার অনুপ্রেরণা। বাদল ঠাকুরের এই উদ্যোগ শুধু একটি ভাইরাল ভিডিও নয়, বরং তরুণ প্রজন্মের কাছে বিকল্প রোজগারের ভাবনাকে নতুন করে উসকে দিল।



