Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের হয়ে দুই দীর্ঘ দশক ধরে ক্রিকেট খেলা একাধিক রেকর্ডের মালিক (World Cup Trophy)। বিশ্বকাপের স্বপ্ন দেখা শুরু তাঁদের চোখ দিয়েই এবার সেই স্বপ্নপূরণ করলেন তাঁদের উত্তসূরীরা।
ট্রফি হাতে আবেগে ভাসলেন দুই কিংবদন্তি (World Cup Trophy)
ঐতিহাসিক দিন ভারতের কাছে। ফাইনালের আগে ভারতকে সাইলেন্ট করার হুঁশিয়ারি দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা উলভার্ট। কিন্তু শোন্ হুঁশিয়ারি উড়িয়ে মাঠে উড়িয়ে জয় ছিনিয়ে আনলেন ভারতের ‘সোনার’ মেয়েরা। যে স্বপ্ন একদিন ভারত দেখা শুরু করেছিল ঝুলন গোস্বামী, মিতালি রাজের চোখ দিয়ে, সেই স্বপ্নই সত্যি করে দেখালেন হারমনপ্রীত কৌর। তাঁর নেতৃত্বে ব্রত প্রথমবারের মতো তুলে নিল বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি আর সেই ট্রফি তুলে দেওয়া হয় প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ ও প্রাক্তন পেসার ঝুলন গোস্বামীর হাতে। দুজনেই আবেগে ভেসে যান সতীর্থদের সামনে (World Cup Trophy)।
ভারতের হয়ে দীর্ঘ দুই দশক খেলা এই দুই কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী ও মিতালি রাজ একাধিক রেকর্ডের মালিক। একদিকে ঝুলন সর্বাধিক উইকেট নেওয়া বোলার তেমন অন্যদিএক ক্রিকেটে সর্বোচ্চ রান রয়েছে মিতালি রাজ্যের ঝুলিতে। দুজনেই দুবার করে বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। তবে ট্রফি অধরাই থেকেছে। ২০০৫ ও ২০১৭ সালে ফাইনালে হার দেখেছিল ভারত। অবশেষে ২০২৫-এ সেই অপেক্ষার অবসান ঘটলো।

ট্রফি হাতে পেয়ে মিতালি বলেন ‘ধন্যবাদ, আমি খুব খুশি।’ বেশি কিছু বলেননি তিনি। তাঁর চোখে মুখে আনন্দ ও আবেগের ঝলক স্পষ্ট ঝলক ধরা পড়ছিল। এই দলেই তাঁর হারমনপ্রীত, স্মৃতি মান্ধানা, দীপ্তি শার্মারা আত্মপ্রকাশ করেছিলেন। রবিবার রাতে তাদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সাথেসাথে মিতালি রাজ, ঝুলন গোস্বামীরাও পেলেন বহু প্রতীক্ষিত স্বীকৃতি। ট্রফি হাতে পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি বাংলার এই তারকা পেসার। হরমনপ্রীতকে জড়িয়ে ধরলেন, ট্রফি তুললেন আকাশে। একসময়কার সতীর্থ স্মৃতি মান্ধানা ও বাংলার রিচা ঘোষের সঙ্গেও কথা বললেন। পরে প্রাক্তন অধিনায়ক অঞ্জুম চোপড়ার সঙ্গে যোগ দিলেন এই উদযাপনে। তিনিও ট্রফি হাতে সম্মানিত হলেন।

হরমনপ্রীত কউর বলেন, ‘ঝুলন দি আমার সবচেয়ে বড় সমর্থক। যখন দলে যোগ দিই, উনি তখন অধিনায়ক। প্রথম দিকে অঞ্জুম দিও অনেক সাহায্য করেছিলেন। তাঁদের থেকে যা শিখেছি, সেটাই নিজের দলের ক্ষেত্রে কাজে লাগিয়েছি। আজ তাঁদের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নিতে পেরে কৃতজ্ঞ। আমরা সবাই অনেক দিন ধরে এই ট্রফিকে ছোঁয়ার অপেক্ষায় ছিলাম। অবশেষে সেটা সম্ভব হল (World Cup Trophy)।’


