Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টানা ১৭ ম্যাচ টসে হেরে রেকর্ড টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে টসে হেরে প্রথম ব্যাট করতে নাম ইন্ডিয়া (Ind vs Aus)।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত অজিদের (Ind vs Aus)
একদিনের আন্তর্জাতিক ম্যাচে টানা ১৭ ম্যাচ টসে হেরে বিরল ও লজ্জার রেকর্ড ভারতের। বিগত আন্তর্জাতিক একদিনের ম্যাচে ভারতের কোনও অধিনায়কের টস ভাগ্য তাদের সহায় হয়নি। গিলও চলতি সিরিজে দুটো ম্যাচেই টসে হারলেন। টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া (Ind vs Aus)।
প্রথম ম্যাচে রান পায়নি বিরাট কোহলি ও রোহিত শর্মা। সমর্থকদের প্রত্যাশা মতো দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা রান পেলেও ব্যর্থ হন কোহলি। পরপর দুই ম্যাচেই খালি হাতে ফিরতে হয়েছে কোহলিকে। যার তার কেরিয়ারে প্রথম। রোহিত শর্মা এই দিন রানে ফেরেন। নিজের অর্ধশতরান পূর্ণ করেন। ৯৭ বলে ৭৩ রানে ফিরতে হয় তাকে। রোহিত শর্মার সাথে ক্রিজে থেকে লড়াই চালিয়ে যান শ্রেয়স আইয়ার। তিনি ৭৭ বলে ৬১ করে ড্রসিং রুমে ফেরেন অ্যাডাম জাম্পার বলে।
দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে লড়াই চালিয়ে যান অক্ষর প্যাটেল। তিনি ৪১ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। তার উইকেটও তুলে নেন অ্যাডাম জাম্পা। ভারত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২৬৪ রান। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা (৪)। তাছাড়াও স্টার্ক নিয়েছেন ২টি উইকেট। এখন দেখার ভারতীয় বোলারের এই রানের মধ্যে অজিদের আটকে রাখতে পারেন কিনা নাকি এই ম্যাচেও সহজ জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া (Ind vs Aus)।

আরও পড়ুন: Artificial Intelligence Job: ফ্রেশারদের জন্য কি ফের খুলছে আইটি সংস্থার দরজা?
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
মিচেল মার্শ, ট্র্যাভিস হেড, ম্যাথু স্কট, ম্যাট রেনশ, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, মিচেল ওয়েন, জেভিয়ার বার্টলেট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ


