Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২২ তারিখ সুপার এইটের অভিযান শুরু ভারতের। তার আগে চিন্তা বাড়াচ্ছে অভিষেক শর্মার ফর্ম (India)।
বাদ পড়তে চলেছেন অভিষেক? (India)
২২ তারিখ থেকে ভারতের শেষ আটের লড়াই শুরু হতে চলেছে। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপের একটি ম্যাচেও রান পাননি অভিষেক। চারটের মধ্যে তিনটে ম্যাচে কেহেল একটিতেও রান পাননি তিনি। অপ্রত্যাশিত রেকর্ড করেছেন। তার উপর রয়েছে অসুস্থতা। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর দলে থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে (India)। তবে কি প্রোটিয়াদের বিরুদ্ধে বাদ যাবেন অভিষেক শর্মা?
আমেরিকার বিরুদ্ধে অসুস্থতার জন্য খেলতে পারেননি তিনি। হাসপাতালেও ভর্তি হতে হয় তাঁকে। সূত্রের খবর অনুযায়ী এই কারণে ওজনও কমেছে তাঁর এবং সঙ্গে ডায়েটেও আমূল বদল এসেছে। সেই দুর্বলতা নিয়েও নেমেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। তার পর নেদারল্যান্ডসের বিরুদ্ধেও রাখা হয়েছে তাঁকে। অসুস্থতার পর পর্যাপ্ত বিশ্রাম ছাড়ায় তাঁকে নামানোর জন্যই কি ব্যর্থ হয়েছেন তিনি? এই প্রশ্ন উঠছে। এই অবস্থায় তাঁর বদলে সঞ্জুকে খেলানো হতে পারে বলেই মনে করছেন অনেকে।

টপ অর্ডারে অভিষেকের বিকল্প হিসেবে স্কোয়াডে রয়েছেন সঞ্জু স্যামসন। তিনি নামিবিয়ার বিরুদ্ধে খেলে ২২ রান করেন। নিজের সেরা ফর্মে না থাকলেও সঞ্জু এই মুহূর্তে অভিষেকের থেকে এগিয়ে রয়েছে। তবে সঞ্জু বেশ অনেকগুলো ইনিংস বড় রান পাননি। ফলে সুপার এইটের আগে প্রথম একাদশ তৈরি নিয়ে সমস্যায় সূর্যকুমার যাদব।
আরও পড়ুন: Mani Sankar: শংকর ছিলেন বাংলার সাহিত্য-আত্মা, শংকরের প্রয়াণে শোকস্তব্ধ মমতা
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও সামগ্রিক চিত্র দেখে অনেকেই মনে করছেন সঞ্জু দৌড়ে এগিয়ে রয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, অভিষেকের উপর চাপ দেওয়ার থেকে সঞ্জুকে খেলানো দরকার। ভারত সেমি ফাইনাল বা ফাইনালে প্রবেশ করলে তখন অভিষেক শর্মাকে লাগবে, ফলে তাঁকে ফিট ও ফর্মে ফেরার জন্য পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন। তবে এখন সময়ই বলবে ভারতের প্রথম একাদশ কেমন হয়। কে জায়গা করে নেন এই একাদশে (India)।


